বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র সিনিয়র সহ সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান বলেছেন, দেশে আজ গণতন্ত্র নেই, মানুষের বাক স্বাধীনতা নেই। সরকার জেল জুলেুমের মাধ্যমে পুরো দেশকে কারাগারে পরিনত করেছে। বিএনপি’র চেয়ারপার্সণ ও তিনবারের সফল প্রধাণমন্ত্রী গনতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে বন্দি করে রেখেছে।
মহান মে দিবস উপলক্ষে আয়োজিত শ্রমিক র্যালী শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধাণ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মঙ্গলবার (১ মে) সকালে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে থেকে শুরু হয়ে র্যালীটি শহরে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনারায় নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
তিনি আরো বলেন, আর বেগম জিয়ার মুক্তি আন্দোলন বানচাল করতে দেশব্যাপী বিএনপি’র নেতাকর্মীদের নামে একের পর এক মিথ্যা মামলা দায়ের করে এক দলীয় শাসন প্রতিষ্ঠা করেছে। তাই দেশের মানুষকে এই বাকশালী সরকারের জুলুম নির্যাতন থেকে রক্ষা করতে আর দেশে গনতন্ত্র পুন:প্রতিষ্ঠা করতে বেগম খালেদা জিয়াকে মুক্ত করে একটি সুষ্ঠ নির্বাচনের পরিবেশ ফিরিয়ে আনতে আন্দোলন সংগ্রামের কোন বিকল্প নেই। আজ মহান মে দিবসের দিনে সেই আন্দোলন সংগ্রামে দীপ্ত প্রতিজ্ঞা করতে হবে।
এড. সাখাওয়াত হোসেন খান আরো বলেন, মহান মে দিবসে শ্রমিকের অধিকার প্রতিষ্ঠার জন্য শিকাগো শহরে শ্রমিক আন্দোলন হলেও আজো বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বর্তমান স্বৈরাচারী সরকার মানুষের কথা বলার অধিকার পর্যন্ত কেড়ে নিয়েছে। নারায়ণগঞ্জের পুলিশ বাহিনী বিএনপি’র শ্রমিক র্যালীতে বাঁধা দিয়ে তাদের ব্যানার ফেষ্টুন কেড়ে নিয়েছে। অথচ সরকারী দলের লোকেরা বিশাল গাড়িবহর নিয়ে নারায়ণগঞ্জে শ্রমিক র্যালী করেছে, পুলিশ সেখানে কোন বাঁধা প্রদান করেনি। তাই আজকের এই মহান দিনে বাংলাদেশের মানুষের ন্যায্য অধিকার ফিরিয়ে আনতে এই অবৈধ সরকারের বিরুদ্ধে দুর্বার আন্দোলন গড়ে তোলার শপথ করতে হবে।
নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সভাপতি নজরুল ইসলাম খানের সভাপতিত্বে অনুষ্ঠিত শ্রমিক সমাবেশে আরো উপস্থিত ছিলেন মহানগর বিএনপি নেতা এড. শাহ মাজহারুল ইসলাম, গুলজার হোসেন খান, মনির হোসেন খান, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি সালাউদ্দিন মোল্লা, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এড. এইচএম আনোয়ার প্রধান, শহীদ জিয়া আইনজীবী পরিষদ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক এড. ওমর ফারুক নয়ন, নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী যুব আইনজীবী ফোরামের সভাপতি এড. আনজুম আহমেদ রিফাত, এড. শিপলু মল্লিক, এড. রাজিব মন্ডল, বন্দর উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম রিপন, যুগ্ম সম্পাদক শাহিন আহমেদ, বন্দর থানা যুবদলের সিনিয়র সহ সভাপতি ফিরোজ আহমেদ, সাধারণ সম্পাদক আহমেদ হোসেন, যুবদল নেতা স্বপন চৌধুরী, মহানগর ছাত্রদল নেতা ইব্রাহীম বাবু, মহিউদ্দিন শিশির, যুবদল নেতা দেলোয়ার শাহ, আমিনুল ইসলাম, মহানগর মৎসজীবী দলের সভাপতি জাহাঙ্গির আলম রতন, সহ সভাপতি লিংকন খান, কাঞ্চন আহমেদ, মনিরুল ইসলাম মনু, হাকিম মেম্বার, মতিন ভূইয়া, বাবুল হোসেন, বরকতউল্লাহ, সাখাওয়াত রানা, মঞ্জুরুল আলম মুসা, আবুল কালাম, ইকবাল আহমেদ, হযরত আলী, কামাল হোসেন, যুবদল নেতা সজিব খন্দকার, নবু হোসেন, ফারুক হোসেন, চুন্নু, মাসুদ, অপু, রোমান খন্দকার, রাজু আহমেদ, কাঞ্চন আহমেদ, এমএইচ হোসেন, লুৎফর রহমান মন্টু, জাহিদ হোসেন, চপল চৌধুরী, ঋষিকেশ মন্ডলসহ মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

