বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের চতুর্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গরীব ও দুস্থদের মাঝে রান্নাকরা খাবার বিতরণ করেন মরহুমের সহধর্মিণী পারভীন ওসমান ও তার একমাত্র পুত্র আজমেরী ওসমান ।
সোমবার ( ৩০ এপ্রিল ) দুপুরে শহরের চায়াড়া রেললাইন এলাকায় নারায়ণগঞ্জ অটোরিকশা চালক ইউনিয়নের সভাপতি রিপন সর্দারের আয়োজনে এই খাবার বিতরণ করেন তারা ।
এ সময় প্রয়াত নেতা একেএম নাসিম ওসমানের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।

