বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নারায়ণগঞ্জ -৫ আসনের সাবেক চার বারের সংসদ সদস্য প্রয়াত জননেতা একেএম নাসিম ওসমানের চতুর্থ শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে মরহুমের কবরে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম মহাসচিব ও নারায়ণগঞ্জ- ৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা ।
সোমবার ( ৩০ এপ্রিল ) দুপুর বারোটায় মাসদাইর কেন্দ্রীয় পৌর কবরস্থানে জাতীয় পার্টির নেতৃবৃন্দের সাথে নিয়ে ফুলেল শ্রদ্ধাঞ্জলি অর্পণ শেষে প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় জাতীয় শ্রমিক পার্টির সিনিয়র সহ-সভাপতি আবুল খায়ের ভূঁইয়া, মহানগর জাতীয় শ্রমিক পার্টির সদস্য সচিব আকরাম আলী শাহিন, জেলা বাস মিনিবাস কর্মচারী ইউনিয়নের সভাপতি আবু তাহের, জাতীয় শ্রমিক পার্টির নারায়ণগঞ্জ সাধারণ সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন, জাতীয় যুব সংহতি জেলার আহ্বায়ক রাজা হোসেন রাজু, মহানগরের সাধারণ সম্পাদক রিপন ভাওয়াল, জাতীয় ছাত্র সমাজ মহানগরের সভাপতি মোঃ সবুজ প্রমুখ ।

