বিজয় বার্তা ২৪ ডট কম
“মাদক মুক্ত দেশ ও মাদক মুক্ত সমাজ চাই” এই শ্লোগানে ১৮ নং ওয়ার্ডের মুরব্বী ও যুবকদের উদ্যোগে মাদকের বিরুদ্ধে বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বাদ আছর শহরের বাপ্পী চত্তর এলাকায় ১৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনের উপস্থিতিতে এই মাদক বিরোধী বর্ণাঢ্য র্যালী অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ পাট আড়াৎদার মালিক সমিতির সভাপতি ও টেক্সটাইল এন্ড পাওয়ার লোম এসোসিয়েশনের সভাপতি আলহাজ¦ ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু, দক্ষিন নলুয়া জামে মসজিদ কমিটির সাবেক সভাপতি ফরিদ আহমেদ, তামাকপট্টি বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি হাজী কমল সরদার, বীরমুক্তিযোদ্ধা আদিব উদ্দিন চৌধুরী হাবলু, দক্ষিন নলুয়া পঞ্চায়েত কমিটির মাদবর জুয়েল আহমেদ সহ ১৮ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগন।
এসময় ফয়েজ উদ্দিন আহমেদ লাভলু বলেন, মাদক বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে। যুব সমাজকে মাদক থেকে দূরে থাকতে হবে। এর জন্য তাদের মাঝে সচেতনতা তৈরি করতে হবে। মাদকের বিষাক্ত ছোবল সম্পর্কে যুবকদের জানাতে হবে। যাতে করে কেউ মাদক আর স্পর্শ না করে। ১৮ নং ওয়ার্ডে মাদক বিরোধী কমিটি গঠন করতে হবে। সেই সাথে এই কমিটি নিয়ে মাদকের বিরুদ্ধে কাজ করতে হবে। আসুন মাদকে আমরা না বলি ও একটি সুন্দর সমাজ গঠনে সবাই কাজ করি।
