বিজয় বার্তা ২৪ ডট কমা
নারায়ণগঞ্জে বিভিন্ন সময় উদ্ধার হওয়া প্রায় চার কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৪৪০ টাকার মাদকদ্রব্য ধ্বংস করেছেন নারায়ণগঞ্জ জেলা পুলিশ।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জ আদালত প্রাঙ্গণে অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের আনুষ্ঠানিকভাবে এসব মাদকদ্রব্য ধ্বংস করা হয়।
ধ্বংস করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে, ৩৯০৭ বোতল ফেনসডিল, জেনোসিডিল সিরাপ, ১ লাখ ২২ হাজার ৯’শ ৫০ পিস ইয়াবা, ১৭৬৪ ক্যান বিয়ার, ৩৯২.০৩ কেজি গাজা, ১৫৮ লিটার চোলাই মদ ও ৫৮০পুরিয়া ৫৮ গ্রাম হোরোইন। যার মোট মূল্য চার কোটি ৩৭ লাখ ৪৫ হাজার ৪৪০ টাকা।
ধ্বংস করা এসব মাদক ২০১৭ সালের জানুয়ারি থেকে চলতি বছরের মার্চ পর্যন্ত মাদক বিরোধী অভিযানে আটক করা হয়েছিল বলে জেলা পুলিশের সূত্র জানিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অশোক কুমার দত্ত, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আশেক ইমাম, মেহেদী হাসান, জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আহমেদ হুমায়ুন কবীরসহ অন্যান্যরা।

