বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র আইভী বলেন, সিটি উন্নয়ন জনগনের জন্য। এ উন্নয়ণ সঠিক ভাবে হচ্ছে কিনা তাও জনগনের খোঁজ নেওয়ার অধিকার আছে। তাই ঠিকাদেরর অনিয়ম, নির্মসামগ্রী ব্যবহার করলে জনগনকে তা প্রতিহত করবেই।
তিনি বুধবার সকাল সাড়ে ১০টায় নাসিক ৮নং ওয়ার্ডে ৫৮ কোটি টাকার বিভিন্ন চলমান কাজ পরিদর্শনের এসে এসব কথা বলেন। এসময় বিভিন্ন প্রকল্পের ঠিকারার ও দায়িত্বরত সিটি প্রকৌশলীকে কঠোর ভাষায় শাষিয়েছেন মেয়র।
এ সময় উপস্থিত ছিলেন, নাসিক ৮নং ওয়ার্ড কাউন্সিলর রুহুল আমিন মোল্লা,বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মহি মোল্লা, বীর মুক্তিযোদ্ধা এহসান কবির রমজান, যুবলীগ নেতা মিজানুর রহমান রিপন, কামরুল ইসলাম বাবু, শামীম, জামান মিয়া, সাইফুল ইসলাম বাবু, সাদ্দাম হোসেন,বশির আহমেদ, শরীফ হিরা, মোতালিব প্রমূখ।
এর আগে সৈদয়পাড়া ও ধনকুন্ডা এলাকাবাসী পানির সমস্য আছে বলে মেয়রকে অবগতি করেন। পরে মেয়র ওয়াসার সাথে কথা বলে সমাধানের আম্বাস দেন। পরে মেয়র আইভী চৌধুরীবাড়ি, বৌবাজার, সৈদয়পাড়া ক্যানেলপাড়, শান্তিনগর ক্যানেলপাড়, ধুনকুন্ডা এলাকা চলামান উন্নয়ন মূলক কাজ পায়ে হেটে পরিদর্শন করেন।
