বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৭নং ওয়ার্ডের ফুলহরে মদনপুর-মদনগঞ্জ সড়কের পশ্চিম প্রান্তে ০.২৭ একর সরকারি হালোট দীর্ঘদিন দখলে থাকায় জনগণের চলাচলে নাভিশ্বাস উঠে গিয়েছিল এবং তা দখলমুক্ত করে জনগণের চলাচলে নতুন রাস্তা নির্মানের ঘোষনা ও পরিকল্পনা হাতে নেয়ায় স্থানীয় ফুলহর বাসী নাসিক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভীকে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। গতকাল গণমাধ্যমকে স্থাণীয়রা জানান, উক্ত জায়গা স্থানীয় আনোয়ার হোসেন নামক এক ব্যক্তি দখল করে বদয়াল নির্মাণ করায় জনগণের চলাচলে বিঘœ ঘটায় স্থানীয়রা উক্ত জায়গা দখলমুক্ত করতে নিয়মিতভাবে প্রতিবাদ করেছিলেন। এ বিষয়ে স্থানীয়দের অভিযোগ ও কয়েকবার গণমাধ্যমে খবর প্রকাশের জের ধরে গত বছরের ২৭ নভেম্বর সিটি কর্পোরেশন থেকে সংশ্লিষ্ট কর্মকর্তারা সরেজমিনে দখলকৃত জায়গা পরিদর্শন করেন এবং সরকারি জায়গা দখল করে ব্যক্তিগত স্থাপনা নির্মাণ করা হয়েছে সে বিষয়ে নিশ্চিত হয়েছিলেন। এ প্রেক্ষিতে তাদের উপস্থিতি দেখতে পেয়ে স্থানীয়রা জড়ো হন এবং এ নির্মানের কারণে তাদের চলাচল অসুবিধা হচ্ছে বলে কর্মকর্তাদের অবহিত করেন। উল্লেখ্য উক্ত হালোটে ব্যক্তিগত দেয়াল নির্মাণের কারণে স্কুল-কলেজের শিক্ষার্থীরা, বয়স্করা এবং বিভিন্ন রোগীরা সামান্য দূরত্বে মূল সড়কে আসতে পারলেও এ দেয়ালের কারণে তারা এ রাস্তা ব্যবহার করতে পারছিলনা। তাছাড়া জরুরি প্রয়োজনে এ্যম্বুলেন্স প্রবেশ করতে পারতনা এবং অত্র এলাকার কেউ মারা গেলে তার লাশ বের করাও কষ্টসাধ্য বিষয় হয়ে দাড়িয়েছিল। গত বছর স্থানীয় এক ব্যক্তি মারা গেলে দেয়ালের উপর দিয়ে লাশসমেত খাটটি স্থানান্তর করা হয় বলে বিষয়টি স্থাণীয়রা তাদের অবহিত করেন। পরবর্তীতে সিটি কর্পোরেশন কর্তৃক জায়গাটি বেদখল করার নির্দেশনা দেন এবং মেয়র আইভীও জায়গাটি পরিদর্শন করে ৯০ দিনের মধ্যে একটি রাস্তা নির্মাণের ঘোষনা দেন। সেদিন ফুলহরবাসী কৃতজ্ঞতা স্বরূপ মেয়র আইভীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন। সিটি কর্পোরেশনের নির্দেশনা অনুযায়ী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে গতকাল রাস্তা করার জন্য উক্ত দেয়াল ভেঙ্গে দেয়া হয়। ফলে জনমনে সন্তোষ প্রকাশ করা হয় এবং এ মহতি উদ্যোগের জন্য ফুলহরবাসী মেয়র আইভীকে কৃতজ্ঞতা জ্ঞাপন সহ তার দীর্ঘায়ু কামনা করেছেন।
