বিজয় দিবস ২৪ ডট কম
নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য একেএম শামীম ওসমান বলেছেন, সকল ধর্মেই সবার উপরে মা বাবাকে সম্মান করতে বলা আছে । আপনি যতই ধর্ম পালন করেন না কেনো যদি মা বাবা কে সম্মান না করেন তাহলে লাভবান হবে না।
শুক্রবার ( ২৩ মার্চ ) সন্ধ্যায় শহরের চাষাড়াস্থ মিশন পাড়া চারদিন ব্যাপী শ্রীরামকৃষ্ণ দেবের ১৮৩ তম জম্ম তিথি ও বার্ষিক উৎসব অনুষ্ঠানের শেষ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।
শামীম ওসমান বলেন, আমি মরে গেলে আট বছরও কেউ মনে রাখবে না । কিন্তু শ্রীরামকৃষ্ণ কে ১৮৩ সাল পর্যন্ত ও সবাই স্মরণ করছে ও তার জম্মদিন পালন করছে । এই বর্তমান প্রজন্ম ঠিক একই কাজ করতে হবে । তাহলে সবাই আপনাদের স্মরণ রাখবে ।
ঢাকা রামকৃষ্ণ মঠ ও মিশনের অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রুবেশানন্দজী মহারাজ’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাধু নাগ মহাশয় আশ্রমের সাধারণ সম্পাদক শ্রী তারাপদ আচার্য, এফবিসিসিআই এর পরিচালক প্রবীর সাহা, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সম্মানিত ট্রাষ্টি পরিতোষ কান্তি সাহা, জেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কমান্ডার গোপিনাথ দাস, মেট্রো গ্রুপের চেয়ারম্যান অমল পোদ্দার আরও উপস্থিত ছিলেন, মহাতীর্থ লাঙ্গল বন্দ পূর্ন স্নান উদযাপন পরিষদের আহ্বায়ক সরোজ কুমার সাহা, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শংকর কুমার সাহা, সাধারণ সম্পাদক সুজন সাহা, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখণ সরকার শিপন, ফতুল্লা থানা কমিটির সাধারণ সম্পাদক রনজিৎ মন্ডল প্রমুখ ।

