বিজয় বার্তা ২৪ ডট কম
মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামীলীগের সভাপতি শেখ হাসিনা কাছে আমি নৌকার জন্য মনোনয়ন চাইবো । আর যদি নেত্রী আমাকে নৌকা মার্কা দেয় তাহলে বিপুল ভোটে নির্বাচিত হয়ে নেত্রীকে উপহার দিবো । মনোনয়ন পেলে আমি নারায়ণগঞ্জ-৫ আসনে বিপুল ভোটে বিজয়ী হবো।
শুক্রবার ( ২৩ মার্চ ) বিকেলে শহরের থানা পুকুর পাড় এলাকায় মহানগর আওয়ামী লীগের ( ১৪ ও ১৫ ) নং ওয়ার্ড কর্তৃক আয়োজিত স্বাধীনতা দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, আমি দলের জন্য কাজ করেছি তাই আমি অবশ্যই নৌকার প্রার্থী হতে চাই । আমার থেকে অনেক জুনিয়ররা ও এমপি ও মন্ত্রী হয়েছেন । আমি সহ সকলের প্রার্থী হওয়ার দুঃখের বিষয় দীর্ঘ ১৭ বছর যাবৎ নারায়ণগঞ্জ পাঁচ আসনে নৌকার প্রার্থী চাই ।
তিনি আরো বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশে পৌঁছে গেছে। ২০৪১ সালের মধ্যে একটি মধ্যম আয়ের দেশে পরিণত হবে । আমি অবাক হোই মানুষ কিভাবে জামাত বিএনপি করে । আজ জাতীয় পার্টির প্রার্থীর জন্য আমাদের আওয়ামীলীগের নেতাকর্মীরা অবহেলিত । আমরা আর লাঙ্গল প্রতীক দেখতে চাই না । আমরা নৌকার প্রার্থী চাই ।
মহানগর ১৫ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী আব্দুল করিমের সভাপতিত্বে ও ১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি এসএম. পারভেজের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আহসান হাবীব, যুগ্ম সম্পাদক জিএম আরমান, সাংগঠনিক সম্পাদক এড. মাহমুদা মালা, দপ্তর সম্পাদক এড. বিদ্যুৎ কুমার সাহা, সদস্য পুলক কান্তি ঘোষাল, মনিরুজ্জামান মনির, এড. মাসুম আহমেদ, শাহজাহান খোকন, মোঃ জাহাঙ্গীর প্রমুখ ।
