বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হেসেন বলেছেন, মহান স্বাধীনতাযুদ্ধে কোন ধর্ম নিয়ে আমরা মুক্তিযোদ্ধে অংশগ্রহন করিনি। তখন শুধু দেশ-মাতৃকার মঙ্গল করার লক্ষমাত্রা নিয়ে আমরা যুদ্ধ করেছি। দেশের কিছু শয়তানরূপী ধর্মবিরু মানুষ স্বাধীনতার পর থেকে অসাম্প্রদায়িক মনোভাবের প্রকাশের জন্য আজ সনাতনদের উপর হামলা ও নির্যাতন করছে। কোন ধর্মই হিংসাত্মক নয়। সকল ধর্মই মানব সেবা শিক্ষা দেয়।
বৃহস্পতিবার (২২শে মার্চ) সন্ধ্যায় শ্রী রামকৃষ্ণ দেবের ১৮৩ তম জন্মতিথি ও বার্ষিক উৎসব ২০১৮’র ৩য় রজনীতে নারায়ণগঞ্জ রামকৃষ্ণ মিশন আশ্রমে প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেন।
তিনি আরো বলেন, মানব সেবাই পরম ধর্ম। আমাদের সকলের ধর্ম এক কিন্তু মতাদর্শ ভিন্ন। মহাপুরুষদের আদর্শ অনুসরনে সৃষ্টি’র সেবা করলে সৃষ্টিকর্তা খুশী হন। সকল ধর্মের লোকেদের লক্ষ্য এক, কারন মহাপুরুষদের আদর্শ বাস্তবায়ন করলেই প্রকৃত মানব সেবা করতে হবে।
উপস্থিত ভক্তদের উদ্দেশ্য করে তিনি বলেন, সকলে মিলে মিশে সমাজের সকল মানুষের সেবা করাই সৃষ্টিকর্তার পূর্ণ লাভের অন্যতম পূর্বশর্ত। মানুষের কল্যাণের মাধ্যমেই ধর্ম ধারণ ও বাহন করলেই রামকৃষ্ণ দেবের জন্ম ও আদর্শ স্বার্থ্যক হবে এবং তার আদর্শ নিয়ে দেশে মানুষের উপকার করা সম্ভব।
রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন ঢাকা’র অধ্যক্ষ শ্রীমৎ স্বামী ধ্রæবেশানন্দজী মহারাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন চাঁদপুর এর অধ্যক্ষ- শ্রীমৎ স্বামী স্থিরাত্মানন্দজী মহারাজ, সাধু নাগমহাশয়ের আশ্রম দেওভোগ এর সাধারণ সম্পাদক শ্রী তারাপদ আর্চায্য।
