বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ বন্দরে চাঞ্চল্যকর হাফেজ আনিস হত্যা মামলার ৩আসামীকে কারাগারে প্রেরণ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে জামিন চেয়ে আদালতে আতœসমর্পণ করলে আদালত অভিযুক্ত ৩ আসামীর জামিন নামঞ্জুর করে তাদেরকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। আসামীরা হচ্ছে সাবদী কলাবাগ এলাকার আবদুল আউয়াল মিয়ার ছেলে শাহ আলম (৪০) একই এলাকার দিদার মিয়ার ছেলে পারভেজ(২৩) ও শামীম(২০)। সূত্র মতে,বন্দর থানার কলাগাছিয়া ইউনিয়নের সাবদী কলাবাগ এলাকার হাজী আমানউদ্দিনের ছেলে হাফেজ আনিসকে ড্রেজার ব্যবসা নিয়ে বিরোধের জের ধরে একই এলাকার আবদুল আউয়াল মিয়ার ছেলে শাহ আলম,এলাকার দিদার মিয়ার ছেলে পারভেজ ও শামীমসহ ১৫/২০জনের একটি সংঘবদ্ধ দল গত বছরের ২৫ মে বিকেলে স্থানীয় কালি মন্দিরে ডেকে নিয়ে ধারালো অস্ত্র-সস্ত্র দিয়ে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় হাফেজ আনিসের বড় ভাই জামান বাদী হয়ে বন্দর থানায় একটি মামলা দায়ের করেন। দীর্ঘ দিন পালিয়ে থাকার পর মামলার অন্যতম আসামী শাহ আলম,পারভেজ ও শামীম বৃহস্পতিবার নারায়ণগঞ্জ আদালতে আতœসমর্পণ করলে আদালত তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে। এদিকে আসামীদের প্রত্যেকের বিরুদ্ধে মামালার তদন্তকারী কর্মকর্তা সিআইডি ইন্সপেক্টর প্রদীপ কুমার সরকার ৭দিনের করে রিমান্ড প্রার্থণা করলে আদালত আগামী রোববার শুনানীর দিন ধার্য্য করেন।

