বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইফতিখার নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে সন্ত্রাসীরা। এ ঘটনায় পুলিশ আওলাদ হোসেন নামের একজনকে গ্রেফতার করেছে। মঙ্গলবার সকালে পুলিশ লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।
পুলিশ ও এলাকাবাসি জানায়,নিহত ইফতেখার মুসফিক জয় সিদ্ধিরগঞ্জের হিরাজিল এলাকার আকরাম হোসেনর ছেলে। সে এলাকায় পুলিশের সোর্স হিসেবে পরিচিত। সিদ্ধিরগঞ্জ থানার উপ পরিদর্শক কারমরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ আওলাদ নামের এক যুবককে গ্রেফতার করেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদক ব্যাবসায়ীদের সঙ্গে দ্বন্দের জের ধরে এ হত্যাকান্ড ঘটানো হয়েছে।

