বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে ২ দিন ব্যাপী স্কুল ভিত্তিক বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। শনিবার বন্দর গালস স্কুল এন্ড কলেজে ১৬টি স্কুলের অংশ গ্রহনের মধ্য দিয়ে বিজ্ঞান মেলা শুরু হয়। এ উপলক্ষ্যে র্যালি, আলোচনা সভা ও শিক্ষার্থীরা স্টলের মাধ্যমে বিজ্ঞান মেলার করা হয়। উপজেলা মাধ্যমকি শিক্ষা অফিসার আ.ক.ম নুরুল আমিনের সভাপতিত্বে বিজ্ঞান মেলার আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, বন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার শাহীনা শবনম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরিদ উদ্দিন, পল্লী উন্নয়ন কর্মকর্তা ইব্রাহী খলিল। এ সময় উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফরিদ উদ্দিন আহাম্মেদ, বিদ্যালয়ের সভাপতি হাবীব উদ্দিন, বিএম স্কুলের সদস্য সিরাজুল ইসলামসহ বন্দর গালস স্কুল এন্ড কলেজের অভিবাবক সদস্য বৃন্দ। সকালে স্কুল থেকে র্যালি বের করে বন্দর প্রেসক্লাব পর্যন্ত প্রদক্ষিণ করেন। আজ রোববার এ মেলার সমাপনি অনুষ্ঠান করা হবে।

