বিজয় বার্তা ২৪ ডট কম
শুক্রবার বাদ জুম্মা নারায়গঞ্জ – ৪ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম শামীম ওসমানের মা রতœগর্ভা নাগিনা জোহার দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে নাসিক ২ নং ওয়ার্ডে। সিদ্ধির গঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার উদ্যোগে ২ নং ওয়ার্ডের প্রতিটি মসজিদে নাগিনা জোহার রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া করা হয়। ওয়ার্ডের প্রতিটি মসজিদে মুসুল্লীরা রতœগর্ভা মা নাগিনা জোহার আত্মার মাগফিরাত কামনা করে আল্লাহতায়ালার কাছে দোয়া চেয়েছেন। সেই সাথে প্রতিটি মসজিদে মুসুল্লীরা দোয়া চেয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য এবং নারায়ণগঞ্জ -৪ আসনের সংসদ সদস্য ও উন্নয়নের রুপকার একেএম শামীম ওসমানের জন্য। সিদ্ধির গঞ্জ থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী ইয়াছিন মিয়ার বলেন, ভাষা সৈনিক নাগিনা জোহা একজন রতœগর্ভা মা ছিলেন। এই রতœগর্ভা মায়ের জন্য আমরা পেয়েছি বাংলাদেশ জাতীয় সংসদে একে একে ৩ জন সংসদ সদস্য যার একজন হলেন আমাদের নারায়ণগঞ্জ- ৪ আসনের সংসদ সদস্য নারায়ণগঞ্জের উন্নয়নের রুপকার জননেতা একেএম শামীম ওসমান। আমাদের সংসদ সদস্য একেএম শামীম ওসমান তার রতœগর্ভা মা নাগিনা জোহার আদর্শে উজ্জীবিত হয়ে জনগনের সেবায় আত্মনিয়োগ করেছেন, তেমনি আমরাও জননেতা একেএম শামীম ওসমানের আদর্শ ও উন্নয়নে বিশ্বাসী হয়ে জনগনের সেবার মধ্যে বেঁচে থাকতে চাই।

