বিজয় বার্তা ২৪ ডট কম
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যগনের জন্য ইউনিয়ন পরিষদ প্রশাসন অবহিতকরন কোর্স নারায়ণগঞ্জ সদর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৬ মার্চ) সকাল থেকে বিকাল পর্যন্ত ৩ দিন ব্যাপী অবহিতকরন কোর্সের উদ্ধোধনী অনুষ্ঠান নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার তাসনিম জেবিন বিনতে শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
উক্ত অবহিতকরন কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন, জাতীয় স্হানীয় সরকার ইনষ্টিটিউটের পরিচালক মোঃ গোলাম ইয়াহিয়া, উপস্হিত ছিলেন, সদর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ বিশ্বাস,বক্তাবলী ইউপি চেয়ারম্যান হাজ্বী শওকত আলী, কুতুবপুর ইউপি চেয়ারম্যান মনিরুল আলম সেন্টু, গোগনগর ইউপি চেয়ারম্যান নওশেদ আলী, ফতুল্লা ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান স্বপন, এনায়েতনগর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বেলাল হোসেন প্রমুখ।
কোর্সে অংশগ্রহন করেন, ইউপি মেম্বার নুর হোসেন সওদাগর, রফিকুল ইসলাম রফিক, সৈকত বেপারী, ওমর ফারুক, রাসেল চৌধুরী, মনির হোসেন, আব্দুল জলিল, মোঃ আলী আকবর, আব্দুল মালেক, নজরুল ইসলাম সেলিম, জাহাঙ্গীর আলম, নজরুল ইসলাম মাতবর, রবি মেম্বার, শফিকুল ইসলাম শাহীন,মহিলা মেম্বার হাজেরা বেগম, মরিয়ম বেগম, কুলসুম বেগম, অনামিকা হক, রাশিদা বেগম প্রমুখ।
পরে অবহিতকরন কোর্সে প্রশিক্ষন প্রদান করেন, এনআইএলজির পরিচালক মোঃ গোলাম ইয়াহিয়া, ইউএনও তাসনিম জেবিন বিনতে শেখ, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার বেলাল হোসেন।
