বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডে পাঁচ কোটি টাকা ব্যয়ে ছয়টি রাস্তা ও একটি ড্রেইন নির্মাণ কাজের প্রকল্প উদ্বোধন করেন নাসিক প্যানেল ১ আফরোজা হাসান বিভা, নাসিক প্রধান নির্বাহী কর্মকর্তা এ.এফ.এম এহতেশামুল হক, ১৮ নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন, সংরক্ষিত মহিলা কাউন্সিলর শাওন অংকন, গোগনগর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ সৈকত হোসেন ।
মঙ্গলবার ( ৬ই মার্চ ) বিকেলে এই প্রকল্প কাজের উদ্বোধন শেষে দোয়া অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সদর থানা আওয়ামীলীগের সভাপতি মোঃ জসিম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ নাজির ফকির, গোগনগর ইউনিয়ন আওয়ামীলীগের সহ সভাপতি রমিজ উদ্দিন সিকদার, সাধারণ সম্পাদক এবিএম আজহারুল ইসলাম, সমাজসেবক হারুন সরকার, আল আমিন নগর পঞ্চায়েত কমিটির সভাপতি মোঃ নজরুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি মাসুদুর রহমান মাসুম ও ডাঃ সাঈদ আহমেদ, মেসার্স রিপা কনসেনট্রেশন এর ঠিকাদার মাইনুদ্দিন আহম্মেদ রাসেল ও মোঃ সবুজ সহ অনেকেই ।
উল্লেখ্য পাঁচ কোটি টাকা ব্যয়ে নাসিক ১৮ নং ওয়ার্ডের ছয়টি রাস্তা ও একটি ড্রেইন নির্মাণ কাজের প্রকল্প অনুমোদন দিয়েছে তিনটি ঠিকাদার কোম্পানিকে । আগামী চার মাসের মধ্যে এই কাজের সমাপ্ত হবে বলে জানাগেছে । রাস্তা ছয়টি হলো শীতালক্ষ্যা এসজি রোড, আল আমিন নগর ডিএমসি রোড ( ১,২,৩ ), সৈয়দপুর কড়ইতলা মোহাম্মদী ক্লাব হতে ফকির বাড়ি, শহীদ নগর মুক্তিযোদ্ধা মার্কেট হতে খালের পাড় পর্যন্ত । এবং রাস্তার পানি নিষ্কাশনের ব্যবস্থার জন্য একটি বড় একারের ড্রেইন নির্মাণ হবে ।

