বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমানের ৫৭ তম জন্মদিন উপলক্ষে নারায়ণগঞ্জ আওয়ামীলীগের আইনজীবীদের উদ্যোগে কেক কাঁটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(২৮ ফেব্রুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির ভবনে এই জন্মদিন পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েল ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মুহাম্মদ মোহসীন মিয়া সহ আইনজীবী সমিতির নবনির্বাচিত যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহাবুবুর রহমান, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট আবুল বাশার রুবেল, কার্যকরী সদস্য অ্যাডভোকেট আব্দুল মান্নান ও অ্যাডভোকেট রাশেদ ভুইয়া। এছাড়াও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ আদালতের পাবলিক প্রসিকিউটর(পিপি) ও মহানগর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট এসএম ওয়াজেদ আলী খোকন, আদালতের জিপি কৌশলি অ্যাডভোকেট মেরিনা বেগম, ভিপি কৌশলি অ্যাডভোকেট ওয়াহিদা রিতা, স্পেশাল পিপি অ্যাডভোকেট রকিব উদ্দীন রকিব, আইনজীবী সমিতির সাবেক সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দীন আহমেদ, অ্যাডভোকেট একেএম একরামুল হক, সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট দেলোয়ারা বেগম রীনা, অ্যাডভোকেট সুইটি ইয়াসমিন, অ্যাডভোকেট সেলিনা বেগম, অ্যাডভোকেট মেজবাহ উদ্দীন, অ্যাডভোকেট দিলীপ বিশ্বাস, অ্যাডভোকেট মাসুদ রানা, অ্যাডভোকেট শরীফ হোসেন, অ্যাডভোকেট সাজ্জাদুল হক সুমন, অ্যাডভোকেট ইসরাত জাহান ইনা, অ্যাডভোকেট মশিউর রহমান, অ্যাডভোকেট টুনি, অ্যাডভোকেট মনিরুজ্জামান কাজল, অ্যাডভোকেট অঞ্জন দাস, অ্যাডভোকেট আলামিন, অ্যাডভোকেট শম্পা, অ্যাডভোকেট সিরাজুল ইসলাম মিলন, অ্যাডভোকেট আবদুর রহিম, অ্যাডভোকেট রোমানা আক্তার, অ্যাডভোকেট কামরুল হাসান, অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন, সহ কয়েকশ আইনজীবী এ এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
কেক কাঁটা শেষে সাংসদ শামীম ওসমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া প্রার্থনা করা হয়।
