বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন বলেছেন, নৌকা মার্কা পেতে হলে আওয়ামীলীগ তথা শেখ হাসিনার রাজনীতি করতে হবে । দল ও কর্মীদের মূল্যায়ন করতে হবে । আর কাউয়া মার্কা কর্মী প্রত্যাহার করতে হবে । তিনি বলেন, দলের জন্য ভালো লোক দরকার । অনেকেই আজ নিজেদের পকেট ভারী করতে ত্যাগী নেতাকর্মীদের বাদ দিয়ে নিজেদের পছন্দের লোকদের কমিটির অন্তর্ভূক্ত করছে । তারা কখনো বঙ্গবন্ধুর রাজনীতি করে না । যারা নৌকা নিয়ে নৌকা ফুটা করে তাদেরকে আমাদের পরিহার করতে হবে । তারা শুধু নিজেদের স্বার্থের রাজনীতি করে । তাই ব্যক্তির স্বার্থ ত্যাগ করে দলের স্বার্থে কাজ করুন । আর নৌকা মার্কায পেতে হলে আওয়ামীলীগ তথা শেখ হাসিনার রাজনীতি করুন । বুধবার ( ২৮ ফেব্রুয়ারি ) বিকেল চারটায় শহরের দুই নং রেল গেইটস্থ আওয়ামীলীগের কার্যালয়ে প্রয়াত নেতা একেএম শামসুজ্জোহা, প্রয়াত নেতা আলী আহম্মদ চুনকা ও প্রয়াত নেতা মফিজুল ইসলামের স্মরণে মহানগর আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথাগুলো বলেন । তিনি আরো বলেন, আমি আজ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যাদের বিনিময়ে এই দেশ পেয়েছি তাদের আত্মার মাগফেরাত কামনা করছি । আর আমি স্মরণ করছি প্রয়াত নেতা একেএম শামসুজ্জোহা, আলী আহম্মদ চুনকা ও মফিজুল ইসলাম কে । তাদের আত্মত্যাগের বিনিময়ে আজ জেলা ও মহানগর আওয়ামী লীগ সুসংগঠিত । আল্লাহর পাকের নিকট তাদের জন্য দোয়া কামনা করছি যেন তাদের কে বেহেস্ত নসিব করুন । আর দল হলো একটি সমাজ সেবা মূলক সংগঠন । তাই দল করে সমাজের সেবা করছি । আমি কলেজ জীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করছি । জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা আমাকে ভালোবাসে মহানগর আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন । তাই আমরা যারা বঙ্গবন্ধু রাজনীতি করি সবাই আমাদের কে অনুসরণ করেন ।
মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এড. খোকন সাহার সঞ্চালনায় উপস্থিত ছিলেন সংগঠনের সহ সভাপতি নুরুল ইসলাম চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, আহসান হাবীব, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক আতিকুজ্জামান সোহেল, দপ্তর সম্পাদক বিদ্যুৎ কুমার সাহা, ধর্ম বিষয়ক সম্পাদক গাজী আব্দুল রশিদ, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, কার্যকরী সদস্য সাখাওয়াত হোসেন খান সুমন, বন্দর থানা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোঃ আবেদ হোসেন, ১৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও নাসিক কাউন্সিলর কবির হোসেন, ১৯ নং ওয়ার্ড কাউন্সিলর ফয়সাল মোঃ সাগর, সাবেক ২৬ নং ওয়ার্ড কাউন্সিলর আনোয়ার হোসেন ,ধামগড় ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, মহানগর যুব মহিলা লীগের আহ্বায়ক নুর নাহার সন্ধ্যা, যুগ্ম আহ্বায়ক শারমিন আক্তার ডলি সহ অনেকেই ।
এ সময় প্রয়াত নেতা একেএম শামসুজ্জোহা, আলী আহম্মদ চুনকা ও মফিজুল ইসলামের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয় ।
