বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের অংশগ্রহণ করেছেন ।
সোমবার ( ২৬ ফেব্রুয়ারি ) হতে নারায়ণগঞ্জ পৌর ওসমানী স্টেডিয়ামে তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলায় নারায়ণগঞ্জ তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের অংশগ্রহণ করেন ।
এ সময় তিনদিন ব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা উদ্বোধন শেষে প্রধান অতিথি নারায়ণগঞ্জ নারী এমপি এড. হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া, সিভিল সার্জন ডাঃ এহসানুল হক তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের স্টোল পরিদর্শন করেন । উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস টিএন্ডডি কোম্পানি লিমিটেডের উপ সহকারী ব্যবস্থাপক মোঃ কবির হোসেন, সরকারি ব্যবস্থাপক নুসরাত জাহান, কর্মকর্তা সাইফুর রহমান, জেলা তিতাস গ্যাস কর্মচারী ইউনিয়ন ( সিবিএ ) সাধারণ সম্পাদক মোঃ হানিফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী জামান সওদাগর, মোঃ পারভেজ, নাসিক ১৩ নং ওয়ার্ড শ্রমিক লীগের সভাপতি মোঃ সুমন মিয়া, সহ সভাপতি সোহেল সিকদার প্রমুখ ।

