বিজয় বার্তা ২৪ ডট কম
২১ ফেব্রুয়ারী উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভাতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট ব্যুরোর অন্যতম সদস্য জননেতা কমরেড আবু হাসান টিপু বলেছেন, অনতিবিলম্বে ভাষা সৈনিকদের নামের নামের তালিকা প্রস্তুত করে মুক্তিযোদ্ধাদের মতো ভাষা সৈনিকদেরকেউ রাষ্ট্রীয় সম মর্যাদা ও সম সুবিধা প্রদান করতে হবে। তিনি বলেন এ কথা সর্বজন স্বীকৃত যে ৫২এর ভাষা আন্দোলন ৭১এর মহান মুক্তিযুদ্ধের সূতিকাগার ছিল। ভাষা সৈনিকদের সেদিনকার সেই মরণপন লড়াইয়ের মধ্যো দিয়েই পাক শাসকগোষ্ঠির বিরুদ্ধে আমাদের প্রথম বিজয় অর্জিত হয়েছিল। এবং তারই ধারাবাহিকতায় ’৬৯এর গণঅভ্যুত্থান ও ’৭১এর মহান মুক্তিযুদ্ধ আমাদের ইতিহাসে পুর্ণিমার চাদের মতো জলজল করছে। অতএব ভাষা সৈনিকদের এক দিনের শ্রদ্ধা প্রদানের যায়গাতে না রেখে মুক্তিযোদ্ধাদের মতো ভাষা সৈনিকদেরকেউ রাষ্ট্রীয় সমমর্যাদা ও সমসুবিধা প্রদান করা আমাদের নৈতিক দায়িত্ব হয়ে পরেছে।
বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নারায়ণগঞ্জ জেলা সভাপতি জননেতা কমরেড মাহমুদ হোসেনের নেতৃত্বে চাষাঢ়াস্থ কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক প্রদান শেষে পার্টি কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভাতে আবু হাসান টিপু এসব কথা বলেন।
এ সভায় অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, রাশিদা বেগম, শহিদুল আলম নাননু, সাইফুল ইসলাম, হাবিবুর রহমান আঙ্গুর, নাজমুল হাসান নাননু, আইউব আলী, মুক্তা বেগম, রোকসানা বেগম প্রমূখ।
