বিজয় বার্তা ২৪ ডট কম
নিতাইগঞ্জে শুভ উদ্বোধন হলো মক্কা-মদিনা ফ্লাওয়ার মিলস। এই প্রতিষ্ঠানে আধুনিক পদ্ধতিতে গম থেকে আটা,ময়দা, সুজি ,ভুষি সহ সকল প্রকার ভুষামাল উৎপাদিত হবে।
রবিবার সকাল ১০ টা ঘটিকার সময় প্রতিষ্ঠানের পরিচালক দের উপস্থিতিতে প্রার্থমিক ভাবে মিল চালু করা হয়। এ সময় মিলের উৎপাদিত পন্য সামগ্রির মান নিরোপন করা হয়। প্রার্থমিক ভাবে উৎপাদিত পন্য পর্যালোচনা করে দেখা যায় বাজারে তুলনামুলক ভাবে মানসম্মত পন্য উৎপাদন করা সম্ভব প্রতিষ্ঠানটি থেকে।
মিল চালুর সময় পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন, রাগীব হাসান ভুইয়া, মো: হাসান, মো: ইসমাইল, মো: লিটন সওদাগর, মো: নুর-আলম সিদ্দিকি প্রমুখ।
পরিশেষে মিলটির ভবিষ্যৎ সাফল্য কামনা করে ব্যাবসায়িদের ও নারায়নগঞ্জ বাসির কাছে দোয়া প্রার্থনা করা হয়।

