বিজয় বার্তা ২৪ ডট কম
বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ এবং নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও জেলা ছাত্রদলের আহ্বায়ক মাশুকুল ইসলাম রাজিব সহ সকল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহার ও কারাবন্দিদের মুক্তি দাবি জানিয়েছেন সোনারগাঁ থানা তরুণ দলের সভাপতি ও সাবেক কাঁচপুর ইউনিয়ন ছাত্রদলের প্রচার সম্পাদক মোঃ আলমগীর বাদশা ।
রবিবার ( ১৮ ফেব্রুয়ারি ) বিকেলে এক বিবৃতিতে তিনি এই দাবি জানান। সেই সাথে তিনি সকল বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, এই অবৈধ সরকারের পতন অনিবার্য। যার ফলে বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করে হয়রানী করছে। কিন্তু জেল জুলুম নির্যাতন চালিয়ে শহীদ জিয়ার সৈনিকদের দমিয়ে রাখা যাবে না । আমরা এই মিথ্যা মামলা ও গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে সকল রাজবন্দীদের মুক্তি দাবি করছি ।

