বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা মাসিক সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ১৮ ফেব্রুয়ারি ) সকাল ১১ টার দিকে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া’র সভাপতিত্বে এই সভায় উপস্থিত ছিলেন, জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক , জেলা অতিরিক্ত পুলিশ সুপার ( ডিএসবি ) মোঃ ফারুক হোসেন, জেলা স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোখলেছুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আসাদুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজমীন জেবিন বিনতে শেখ, বন্দর উপজেলার নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারী, সোনারগাঁ উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর ইসলাম, আড়াইহাজার উপজেলার নির্বাহী কর্মকর্তা সুরাইয়া আক্তার, সদর উপজেলার চেয়ারম্যান এড. আবুল কালাম আজাদ বিশ্বাস, রুপগঞ্জ উপজেলার চেয়ারম্যান মোঃ শাহজাহান ভূঁইয়া, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তী প্রমূখ ।
