BijoyBarta24.com
নারায়ণগঞ্জ,
এপ্রিল ১৮, ২০২৬
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ
No Result
সকল নিউজ
BijoyBarta24.com
No Result
সকল নিউজ

রুপগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা

BIjoyBarta24 by BIjoyBarta24
ফেব্রুয়ারি ৯, ২০১৮
in রুপগঞ্জ থানা, লিড
0
রুপগঞ্জে সংঘর্ষের ঘটনায় মামলা
0
শেয়ার
0
VIEWS
Share on FacebookShare on Twitter

বিজয় বার্তা ২৪ ডট কম

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হয়ে যুবলীগ কর্মী নিহত হওয়ার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে।

নিহত যুবলীগ কর্মী সুমনের পরিবারের পক্ষ থেকে কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক ও ওরফে আন্ডা রফিকসহ ১৭ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ২০/২৫ জনকে আসামি করে একটি হত্যা মামলা হয়েছে।

সুমন মিয়ার শাশুড়ি কাজল রেখা বাদি হয়ে বৃহস্পতিবার রাতে রূপগঞ্জ থানায় এ মামলা দায়ের করেন। অন্যদিকে পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা প্রদানের অভিযোগে একই রাতেই রূপগঞ্জ থানা পুলিশ পৃথক একটি মামলা করেছে।

এসআই হুমায়ুন বাদি হয়ে ৩৮ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ২ হাজার জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইসমাইল হোসেন।

পুলিশের মামলায় কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম ওরফে আন্ডা রফিককে হুকুমের আসামি করা হয়েছে। এছাড়া রফিকের ছোট ভাই শফিকুল ইসলাম, তারাবো পৌরসভা যুবলীগের সাবেক সভাপতি আউয়াল, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মাছুম চৌধুরি অপু, আওয়ামী লীগ নেতা সালাউদ্দিন, তারাবো পৌরসভার ছয় নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বায়োজিদ, নবী হোসেন, রনি, দুলাল, হানিফাসহ ১৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরো ২০/২৫ জনকে আসামি করা হয়েছে।

নিহত যুবলীগ কর্মী সুমনের পরিবারের মামলার এজাহারে বাদি উল্লেখ করেন, উল্লিখিত আসামিরা চেয়ারম্যান রফিকুল ইসলামের নির্দেশে সুমন মিয়াকে মারধর ও এলোপাতাড়ি গুলি করে হত্যা করেছে।

জেলা পুলিশের অতিরিক্তি পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান জানান, পুলিশ বিষয়টি তদন্ত করেছে। এজাহারভুক্ত এক আসামি বায়েজিতকে পুলিশ গ্রেপ্তার করেছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি খালেদা জিয়ার দুর্নীতির মামলার রায়কে কেন্দ্র করে বিএনপি-জামায়াতের নাশকতা ঠেকাতে গিয়ে আওয়ামী লীগের সাংসদ গোলাম দস্তগীর গাজী সমর্থক ও কায়েতপাড়া ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম রফিক সমর্থক আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে আধিপত্য বিস্তার এবং একই স্থানে অবস্থান নেওয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। পুলিশ ছত্রভঙ্গ করতে গিয়ে রাবার বুলেট, টিয়ারশেল, ও শটগানের গুলি ছোড়ে। এ সময় সুমনসহ ৫ জন গুলিবিদ্ধ এবং ২০ জন আহত হয়। পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে যুবলীগ কর্মী সুমন মিয়ার মৃত্যু হয়।

পরে

বন্দরে ৪০পিছ ইয়াবাসহ ২ ইয়াবা ব্যবসায়ী গ্রেপ্তার

আগে

ফতুল্লায় ৯১৫ পিস ইয়াবা ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৯

আগে
বন্দরে ফেন্সিডিলসহ কথিত যুবদল নেতা জুয়েল সহযোগীসহ গ্রেফতার

ফতুল্লায় ৯১৫ পিস ইয়াবা ১ কেজি গাঁজাসহ গ্রেপ্তার-৯

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *




খবর

  • মহানগনর
  • ফতুল্লা থানা
  • আন্তর্জাতিক
  • আমাদের নারায়ণগঞ্জ
  • খেলাধূলা
  • খোলাকলম
  • জাতীয়
  • তথ্য ও প্রযুক্তি
  • পদপ্রার্থী
  • ফতুল্লা থানা
  • বন্দর থানা
  • বিজয় বার্তা ২৪ পরিবার
  • বিজয় বার্তা ২৪ স্পেশাল

প্রকাশক ও সম্পাদক

গৌতম সাহা
মোবাইলঃ-০১৯২২৭৫৮৮৮৯, ০১৭১২২৬৫৯৯৭।
ইমেইলঃ-bijoybarta24@gmail.com

  • Bijoybarta24.com | স্বাধীনতার কথা বলে
  • Homepage
  • Homepage
  • যোগাযোগ

© 2020 BijoyBarta24 Design By HostGine.

No Result
সকল নিউজ
  • হোম
  • জাতীয়
    • রাজনীতি
    • সমগ্র বাংলা
  • মহানগর
    • ফতুল্লা থানা
    • বন্দর থানা
    • সদর থানা
    • সিদ্ধিরগঞ্জ থানা
  • শহরের বাইরে
    • আড়াইহাজার থানা
    • রুপগঞ্জ থানা
    • সোনারগাঁ থানা
  • আন্তর্জাতিক
  • খেলাধূলা
  • বিনোদন
  • খোলাকলম
  • শিল্প ও সাহিত্য
  • তথ্য ও প্রযুক্তি
  • অন্যান্য
    • শিক্ষাঙ্গন
    • স্বাস্থ্য ও চিকিৎসা
    • অর্থনীতি
    • ভিডিও নিউজ

© 2020 BijoyBarta24 Design By HostGine.