বিজয় বার্তা ২৪ ডট কম
ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও চরমোনাই পীর সাহেব আল্লামা মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম বলেছেন, যারা আজকে এমপি মন্ত্রী হয়েছেন টিআইবির প্রতিবেদন অনুযায়ী তাদের মধ্যে শতকরা ৯৭ জন দুর্নীতিগ্রস্ত মানে তারা চোর। শিক্ষামন্ত্রী তো একজন ঘুষখোর। তিনি কম কম করে সহনীয় পর্যায়ে ঘুষ খাওয়ার কথা বলে। বাংলাদেশ স্বাধীন হলেও বাকস্বাধীনতা নেই। বিচার বিভাগের স্বাধীনতা নেই। আইনের শাসন নেই। চারিদিকে শুধু ধর্ষিতা বোনদের আহাজারী, মজলুম জনতার আর্তনাদ। ১০০ মেয়েকে ধর্ষণ করে সেটা আবার মিডিয়ায় প্রচার করে বাংলাদেশের মানুষের চরিত্রের উপর কলঙ্ক লেপন করা হয়েছে। একজন আরেকজনকে ক্ষমতাচ্যুত করার পরপরই চোর সাব্যস্ত করে জেলে প্রেরণের কাজে লিপ্ত থাকে। ওই সমস্ত দল চোর লম্পটদের দল।তবে আমাদের ইসলামী আন্দোলন ও ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের বিরুদ্ধে কোন ধরনের অপবাদ নেই। তিনি আরো বলেন, ‘এ দেশের মানুষ ধর্মীয় পুস্তক পাঠ করবে স্বাধীনভাবে। কিন্তু সরকার নানা অযুহাতে নিরিহ মানুষকে গ্রেফতার করে তাদেরকে জিহাদী বইসহ অটক বলে জেলখানায় পাঠায়। এটা কোন মুসলীম তো দূরের কথা কোন ন্যায় শাসকের কাজ হতে পারেনা।
শনিবার বিকেলে চাষাঢ়া শহীদ মিনারে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার উদ্যোগে ১৮ তম সম্মেলন ও ভাষা শহীদদের স্মরণে সংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্য শেষে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার নব নির্বাচিত কমিটির সভাপতি পদে ইমদাদুল হক, সহসভাপতি পদে শিব্বির আহম্মেদ ও সাধারণ সম্পাদক পদে মারুফ হোসেনকে শপথ বাক্য পাঠ করান।
প্রধান মেহমান হিসেবে ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব অধ্যাপক হাফেজ মাওলানা এটিএম হেমায়েত উদ্দিন বলেন, ‘ এ দেশে এতো খুন,গুম, ধর্ষণ বেড়ে গেছে তা বলে শেষ করা যাবেনা। আর গডফাদারদের তান্ডবলীলা সারা দেশের ৬৪ জেলার চেয়ে এই নারায়ণগঞ্জ জেলার মানুষ বেশি জানে। তাই এসব অন্যায় দুনীীত বন্ধে ইসলামী শাসন ব্যবস্থার বিকল্প নেই।
ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের জেলা শাখার প্রাক্তন কমিটির সভাপতি মুহাম্মদ মামুনুর রশীদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিল ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শাইখ ফজলুল করিম মারুফ, ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শখার সভাপতি মাওলানা আনোয়ার হোসেন জেহাদী, মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ, সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ, জেলার সাধারণ সম্পাদক মাওলানা শাহ আলম কাঁচপুরী প্রমুখ।
