বিজয় বার্তা ২৪ ডট কম
এসএসসি পরীক্ষার কারনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ কর্তৃক ঘোষিত বন্ধ কোচিং সেন্টার খোলার দাবিতে নারায়ণগঞ্জের ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা সম্মিলিতভাবে মাববন্ধন করেছেন।
শনিবার সকালে নারায়ণগঞ্জ জেলা প্রেস ক্লাবের সামনে সচেতন অভিভাবক ও ভুক্তভোগী ছাত্রছাত্র্রীর ব্যানারে তারা এই মানববন্ধন করেন।
এসময় তারা শিক্ষামন্ত্রী নুরুল হক নাহিদের ব্যর্থতাকে প্রশ্ন পত্র ফাঁসের জন্য দায়ী করেন।মাননীয় প্র্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষন করে তারা বলেন, প্রশ্ন পত্র ফাসের দায় শিক্ষামন্ত্রীর আমরা কেন এর দায়ভার নিবো।কোচিং সেন্টার বন্ধের কারনে আমাদের পড়াশোনার ক্ষতি হচ্ছে। আমাদের অনেকের বাসায় একাধিক শিক্ষক রেখে পড়ার ক্ষমতা নেই।তাই আমরা কোচিং সেন্টারে পড়তে আসি। আমাদের মধ্যে কেউ অর্নাসের ছাত্র কেউ এইচএইসিসহ অন্যান্য ক্লাশের ছাত্রছাত্র্রীরা রয়েছে। কোচিং বন্ধের কারনে আমাদের পড়ালেখার ক্ষতি হচ্ছে।
তারা আরো বলেন, এই ক্ষতি পূরন করবে কে?শিক্ষামন্ত্রী আপনি যদি পরীক্ষার জন্য সঠিক ব্যবস্থা ও প্রশ্নপত্র ফাস বন্ধ না করতে পারেন তাহলে আপনি পদত্যাগ করেন। আমরা কোচিং সেন্টার খোলার দাবি জানাচ্ছি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমরা যাতে করে পড়ালেখা সুষ্ঠুভাবে করতে পারি সেই ব্যবস্থাই করবেন বলেই আশা রাখছি।
এসময় নারায়ণগঞ্জের সকল কোচিং সেন্টার ও স্কুল কলেজের শিক্ষার্থীরা সহ অভিভাবক ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
মানববন্ধনে তারা শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবি করে বিভিন্ন ফেস্টুন, ব্যানার নিয়ে প্রতিবাদ জানান।




