বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নিবার্চন উপলক্ষে আওয়ামীলীগ ও বিএনপির রাজনীতিবিদদের মিলন মেলা ঘটেছে।
শান্তিপূর্ণ ভাবে ও উৎসব মোখর পরিবেশের মধ্য দিয়ে সুষ্ঠুভাবে শেষ হয়েছে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনী ভোট গ্ৰহন কার্যক্রম। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রাঙ্গণে ভোট গ্রহন শুরু হয়। পরে বিকেল ৫ টায় শেষ হয় ভোট গ্রহন। শেষ খবর পাওয়া পর্যন্ত চলছে ভোট গননা কার্যক্রম।
১২ টি ভোট কেন্দ্রে নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির মোট ভোটার সংখ্যা ছিল ৯২৮ টি । এর মধ্যে মোট ৯১৩ জন ভোট প্রদান করেন।
এসময় উভয়ের দলের প্রার্থীদের জিতাতে প্রচারণায় ব্যস্ত ছিলেন স্ব স্ব দলের রাজনীতিবিদরা।
আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা আওয়ামীলীগের সভাপতি আবদুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত মো: শহীদ বাদল, কেন্দ্রিয় উপকমিটির নেতা এড. আনিসুর রহমান দিপু, মহানগর আওয়ামীলীগে সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক ডা. আবু জাফর চৌধুরী বিরু, এড. ইকবাল পারভেজ, সাংগঠনিক মীর সোহেল আলী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হক নিপু, জেলা সেচ্ছাসেবকলীগে সভাপতি জুয়েল হোসেন,সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন আহমেদ দুলাল প্রধান, জেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাফায়েত আলম সানি,সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, মহানগর ছাত্রলীগের আহ্বায়ক হাবিবুর রহমান রিয়াদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।





এসময় আদালতে জেলা বারের নির্বাচন পরিদর্শনে আসা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এডভোকেট তৈমূর আলম খন্দকার, মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম, সাধারণ সম্পাদক এ টি এম কামাল, সাবেক সংসদ সদস্য মুহাম্মদ গিয়াস উদ্দিন, জেলা বিএনপির সভাপতি কাজী মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাশুকুল ইসলাম রাজীব, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর সেন্টু,জেলা বিএনপির সহ সাংগঠনিক রুহুল আমিন সহ আরো অন্যান্য নেতারা।
নারায়ণগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগদলীয় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান সকাল থেকে আদালতপাড়ায় উপস্থিত হয়ে আওয়ামী লীগ-সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ প্যানেলের পক্ষে প্রচারণা চালান।
অন্যদিকে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য পরিষদ প্যানের পক্ষে প্রচারণা চালান বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।

