বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে বীরমুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিঞা (৬৫) আর নেই। ইন্নালিল্লাহি ……. রাজিউন। গতকাল মঙ্গলবার সকাল ৭টায় বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের আদমপুরস্থ তার নিজ বাসভবনে বাধ্যকজনিত রোগে আক্রান্ত হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ২ মেয়েসহ বহু আত্মীয় স্বজন রেখে গেছেন। মরহুম বীরমুক্তিযোদ্ধা হানিফ মিঞার জানাযা বাদ জোহর আদমপুর ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। পরে বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা পিন্টু বেপারীসহ বন্দর থানা পুলিশ তাকে রাষ্ট্রিয় সম্মান প্রদর্শনের পর মরহুমের আত্মীয় স্বজনরা তাকে আদমপুর কবরস্থানে দাফন সর্ম্পন করে। মরহুম বীরমুক্তিযোদ্ধা মোঃ হানিফ মিঞার জানাযা উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা কাজী নাসির, বীরমুক্তিযোদ্ধা আব্দুল জাব্বার, বীরমুক্তিযোদ্ধা আলী আক্কাস মীর, বীরমুক্তিযোদ্ধা শাহেন শাহ, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের মেম্বার জিয়াউদ্দিনসহ বিভিন্ন মুক্তিযোদ্ধা ও স্থানীয় এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। মরহুম বীরমুক্তিযোদ্ধা হানিফ মিঞা কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার মরহুম রমিজ উদ্দিন মিয়ার ছেলে বলে জানা গেছে।

