বিজয় বার্তা ২৪ ডট কম
জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। গত সোমবার রাতে বন্দর থানার ফরাজিকান্দা ও সোনাকান্দা এনায়েতনগর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। সংশ্লিষ্ট পুলিশ ২ মাদক ব্যবসায়ীর কাছ থেকে ৫০ পুড়িয়া হেরোইন ও ২০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং-৫৬(১)১৮ ও ৫৭(১)১৮। থানা সূত্রে জানিয়েছে, ধৃত ইয়াবা ব্যবসায়ী সোহাগ (২৫) বন্দর থানার ফরাজিকান্দাস্থ লাহরবাড়ী এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে। ও অপর ধৃত মাদক ব্যবসায়ী আবুল হোসেন ( ৪১) সোনাকান্দা এনায়েতনগরস্থ ঋষিপাড়া এলাকার আক্তার হোসেন মিয়ার ছেলে। ধৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় মঙ্গলবার দুপুরে আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট পুলিশ।
