বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সদর মডেল থানায় নতুন অফিসার ইনচার্জ(ওসি) হিসেবে যোগ করেছেন মো. কামরুল ইসলাম।
রবিবার রাতে তিনি আনুষ্ঠানিকতার সাথে যোগদান করে দায়িত্ব গ্রহন করেন।। এসময় তাকে সদর মডেল কর্মকর্তারা ফুলেল শুভেচ্ছার মধ্য দিয়ে স্বাগতম জানান।
কামরুল ইসলামের গ্রামের বাড়ি জামালপুর জেলায়। তিনি ময়মনসিংহ কোতয়ালী থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন। সেখান থেকে বদলী হয়ে তিনি সদর মডেল থানায় যোগদান করেন। এর আগে তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার ওসি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, ওসি শাহীন পারভেজের প্রত্যাহার হওয়ার ৩২ দিন পর তার স্থলে কামরুল ইসলাম সদর মডেল থানার ওসি হিসেবে যোগদান করেছেন।
