বিজয় বার্তা ২৫ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, এখন হাটে হাড়ি ভাঙ্গার সময় হয়েছে। এড. দিপু একদিকে এড. খোকন সাহা একদিকে শামীম ওসমান একদিকে। প্রতিদিন তাদের সাথে আমার কথা হয়েছে। আমার বন্ধু খোকন, দিপু, বাদল ও চন্দন হাতের পাঁচ টা আঙ্গুলের মত আমরা এক এবং ভবিষ্যতেও এক থাকবো। আমিই ওদের বলেছি একটু আলাদা হয়ে থাকতে। আমাদের বিরোধীতা করতে কারা কারা ওদের কাছে যায় সেটা লিস্ট করতে বলেছি। রাজনীতি বুদ্ধি খাটিয়ে করতে হয়। সেই বুদ্ধিটাই আমি খাটিয়েছি।
রবিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাবের শীতলক্ষ্যা কমিউনিটি সেন্টারে আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পরিচিতি সভায় তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, ইনশাআল্লাহ আমাদের পূর্ন প্যানেল বিজয়ী হবে। আমরা এক আছি এক থাকবো । অনেকেই মনে করছেন আমাদের মধ্যে কিছু আছে। সত্যি বলতে কিছুই নাই। আমরা তিন বন্ধু এক আছি। জুয়েল মহসিন প্যানেলের দায়িত্ব আজ থেকে আমার বন্ধু মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার ও আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপুর । আর আমরা জানি যারা আছি তারা সবাই এই প্যানেলের সহযোগি হিসেবে থাকবে।
তিনি আরো বলেন, অক্টোবরের মধ্যে বারের সমস্যা সমাধান করতে হবে। আমরা যখন ছাত্র রাজনীতি করেছি তখন ছাত্রদের কথা চিন্তা করেছি। এখন আপনারা আইনজীবীদের নিয়ে রাজনীতি করছেন এখন আপনারা আইনজীবীদের কথা ভাববেন এটাই স্বাভাবিক। জজ কোট ও ম্যাজিস্ট্রেট কোট আলাদা করা হবে। তখন আইনজীবীদের অনকে সমস্যায় পড়তে হবে। মক্কেলরাও আলাদা হয়ে যাবে।তাই এখন থেকে আপনাদের ব্যবস্থা নিতে হবে। যদি আমাদের জুয়েল-মহসিন প্যানেলের সবাই জয়ী হয়। তাহলে সকল সমস্যার সমাধান সম্ভব হবে। পূর্ন প্যানেল পারবে দুই কোর্টের ব্যালেন্স করে রাখতে।তাই আপনার এবার এই প্যানেলের সবাইকে ভোট দিয়ে জয়যুক্ত করেন। আমাদের জুয়েল-মহসিন পরিষদের প্যানেল বিপুল ভোটে জয়যুক্ত হবে ইনশাল্লাহ।

