বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে শেষ দিনেও উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে ভোট প্রার্থনা করলেন আওয়ামীলীগ সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের মনোনীত প্যানেলের প্রার্থীরা ।
রবিবার ( ২৮ জানুয়ারী) সকাল থেকেই শেষ মুহূর্তের প্রচার প্রচারণায় আদালত পাড়ায় প্যানেলের প্রার্থী এবং সর্মথকরা সাধারণ আইনজীবী ভোটারদের কাছে গিয়ে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় পার করেছেন ।
আওয়ামীলীগ সমর্থিত জুয়েল-মহসিন প্যানেল নির্বাচনী প্রচারনায় শেষ দিনে ভোটারদের কাছ থেকে ভোট প্রার্থনা করেছেন, নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান, নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ হোসনে আরা বাবলী। নির্বাচনী প্রচারনায় আরো অংশ নেন প্যাণেলের সিনিয়র সহ-সভাপতি প্রার্থী এড. আব্দুল লতিফ মিয়া, সহ-সভাপতি প্রার্থী এড. মো: ছালাহ্উদ্দিন, যুগ্ম সাধারন সম্পাদক প্রার্থী এড. মাহাবুবুর রহমান, কোষাধ্যক্ষ প্রার্থী এড. জসীম উদ্দিন, আপ্যায়ন বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মনিরুজ্জামান কাজল, ক্রীড়া বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো. আবুল বাশার রুবেল, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রার্থী এড. মো: সাজ্জাদুল হক সুমন, লাইব্রেরী বিষয়ক সম্পাদক প্রার্থী এড. সুভাষ বিশ্বাস, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক প্রার্থী এড. স্বপন ভূঁইয়া, সমাজ সেবা বিষয়ক সম্পাদক প্রার্থী এড.ইসরাত জাহান ইনা এবং কার্যকরী সদস্য পদ প্রার্থী এড. মো: মুশিউর রহমান, এড. রাশেদ ভূইয়া, এড. শোয়েব আহাম্মেদ শুভ, এড. আব্দুল মান্নান, এড. রোমানা আক্তারসহ আওয়ামী পন্থী আইনজীবীরা।
