বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে আবারও একসঙ্গে শামীম ওসমান, এড. আনিসুর রহমান দিপু ও এড. খোকন সাহা। নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনে প্রচারণার শেষ দিনে এমপি শামীম ওসমান তার দুই বন্ধুকে সাথে নিয়ে সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের পক্ষে ভোট চাইলেন।
এ সময় তার সঙ্গে ছিলেন, নারায়ণগঞ্জ -৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত মোঃ শহীদ বাদল, সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের আহ্বায়ক এড. আব্দুর রশিদ ভূঁইয়া, যুগ্ম সদস্য সচিব পিপি ওয়াজেদ আলী খোকন ।
নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি একেএম শামীম ওসমান বলেন, ইনশাআল্লাহ আমাদের পূর্ন প্যানেল বিজয়ী হবে । আমরা এক আছি এক থাকবো । অনেকেই মনে করছেন আমাদের মধ্যে কিছু আছে । সত্যি বলতে কিছুই নাই । আমরা তিন বন্ধু এক আছি । জুয়েল মহসিন প্যানেলের দায়িত্ব আজ থেকে আমার বন্ধু মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহার ও আওয়ামীলীগ জাতীয় পরিষদের সদস্য এড. আনিসুর রহমান দিপুর । আর আমরা জানি যারা আছি তারা সবাই এই প্যানেলের সহযোগি হিসেবে থাকবে ।

