বিজয় বার্তা ২৪ ডট কম
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮২ তম জন্ম-বার্ষিকী উপলক্ষে দোয়া মিলাদ ও আলোচনা সভার আয়োজন করেন মহানগর বিএনপি। শুক্রবার (১৯ জানুয়ারী) বাদ আছর কালিবাজার অস্থায়ী কার্যালয়ে মহানগর বিএনপি’র সভাপতি ও সাবেক সাংসদ এড. আবুল কালাম এর সভাপতিত্বে এ কর্মসূচী পালন করা হয়।
এ দোয়া মিলাদ ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক এটিএম কামাল, সহ-সভাপতি এড. জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, এড. আবু আল ইউসুফ খান টিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আওলাদ হোসেন।
এ আলোচনা সভায় এড. আবুল কালাম বলেন, বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রচেষ্টায় বিভিন্ন রাজনৈতিক দল গুলো দেশে নিজেদের অবস্থান তুলে ধরতে পারছেন। নতুবা দেশে আজ একনায়েকতন্ত্র বিরাজ করতো, মানুষ তাদের বাক-স্বাধীনতা, সাংবাদ পত্রের স্বাধীনতা, এই পেশী সরকারের কাছ থেকে গনতন্ত্র উদ্ধার আন্দোলন করা যেতো না। দেশকে সঠিক ভাবে নেতৃত্ব দিতে পারে সঠিক রাজনীতি বিদরা। এই দেশে বর্তমান পররাষ্ট্রনীতি নাই।
এ সময় তিনি নারায়ণগঞ্জে হকার ইস্যু নিয়ে বলেন, বর্তমান সরকার দলের ব্যর্থতার কারনেই জনগন এই দুর্ভোগের শিকার হচ্ছে। তারা নিজেরাই নিজেদের ব্যর্থতার পরিচয় দিয়ে যাচ্ছে।
সাধারণ সম্পাদক এটিএম কামালা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যদি স্বাধীনতার ঘোষনা না দিতো তাহলে এই দেশ কখনোই স্বাধীন হতো না। কারন তৎকালীন সময় দিশেহারা জাতিকে ফেলে সবাই নিজের জীবন বাচাঁনোর জন্যই চেষ্টা করে গেছে। কিন্তু এই অভাগা মানুষগুলোকে রক্ষা করার জন্য তিনি পাকিস্তানী সরকারের বিরুদ্ধে যুদ্ধ ঘোষনা করেছেন। আজ আমরা গনতন্ত্রের উদ্ধার করার সাহস পাই শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য। তিনি ছিলেন বহুদলীয় গনতন্ত্রের প্রবক্তা।
এ সময় তিনি ২০ জানুয়ারীর কর্মী সম্মেলন সর্ম্পকে বলেন, আমরা চাই কর্মী সম্মেলন যেন জন-সভায় রুপান্তরিত হয়। সেই জন্য সকল নেতাকর্মীদের সহযোগীতা প্রয়োজন।
এ সময় আরও উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সহ-সভাপতি আতাউর রহমান মুকুল, হাজী নুরুউদ্দিন, ফখরুল ইসলাম মজনু, আয়সা সাত্তার, মহানগর বিএনপি নেতা এড. আনিছুর রহমান মোল্লা, হাজী তাহের আলী, আনোয়ার হোসেন আনু, ফারুক হোসেন, অহিদুল ইসলাম ছক্কু, আবুল হোসেন, গোলাম মোস্তফা, আরিফ আহম্মেদ গোগা, গোগনগর বিএনপির আহবায়ক নজরুল ইসলাম সরদার, যুগ্ম-আহবায়ক জাহাঙ্গীর মিয়াজী, মহানগর যুবদল নেতা আলী ইমরান শামীম, জেলা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-আহবায়ক ফারুক চৌধুরী, বন্দর থানা স্বেচ্ছা সেবক দলের যুগ্ম-আহবায়ক সাইদুর রহমান, মোস্তাকুর রহমান, মহানগর স্বেচ্ছা সেবক দল নেতা মাকিদ মোস্তাকিম শিপলু, মোশারফ হোসেন, দুলাল হোসেন, আব্দুর রশিদ হাওলাদার প্রমূখ। আলোচনা সভার শুরুতে মিলাদ ও দোয়া অনুস্ঠিত হয়।

