বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে এক রাতে ২ বাড়িতে ডাকাতিকালে গ্রামবাসীর গনপিটুনীতে ২ ডাকাত নিহত হওয়ার ঘটনায় থানায় পৃথক ২টি মামলা দায়ের হয়েছে। গত বুধবার রাতে গ্রাম পুলিশ রোকেয়া বেগম বাদী হয়ে অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করে হত্যা মামলা ও নূরে আলম বাদী হয়ে বন্দর থানায় অপর অরো একটি মামলা দায়ের করেন। যার মামলা নং- ৩০(১)১৮ ও ৩১(১)১৮। মামলার এজাহারসূত্রে জানা গেছে, গত ১৬ জানুয়ারী বন্দর উপজেলার বালিগাঁও এলাকার মামলার বাদীর চাচা রফিক মুন্সি প্রতিদিনের মত রাতে খাবার খেয়ে ঘরে ঘুমিয়ে পরে। অদ্য ১৭ জানুয়ারী রাত দেড়টায় বসত ঘরের পূর্বদিকে সামনের গেইটের তালা ভাঙ্গার শব্দ শুনে ঘরে বিদুৎত জালিয়ে ঘরে দরজা খুলতেই ১০/১৫ জনের মুখোশধারী ডাকাতদল দেশীয় অস্ত্রসস্ত্রে সজ্জিত হয়ে রফিক মুন্সি (৫০) ছেলে দিদার (৩১) ও নজরুল ইসলাম (৩৫), জাকির (৪৫), জাহাঙ্গীর (৩৪) দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে তাদেরকে এলাপাথারী ভাবে কুপিয়ে জখম করে ৩ ভড়ি ওজনের ১টি নেকলেস, একটি গলার চেইন ও এক জোড়া কানের দুল, মোবাইল সেট, স্টিল আলমারি ভেঙ্গে নগদ ২ লাখ টাকাসহ সর্বমোট ৪ লাখ ৭ হাজার টাকা মালামাল ডাকাতি করে নিয়ে যায়। ওই সময় বাড়ি লোকজন ডাকাত বলে ডাক-চিৎকার শুরু করলে আশপাশের বাড়ির লোকজন মসজিদের মাইকে ডাকাত ডাকাত বলে ঘোষণা দেয়। মসজিদের মাইকে ডাকাতির ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে হাজার হাজার গ্রামবাসী জরো হয়ে ডাকাতদের অবরুদ্ধ করে ফেলে। ওই সময় ডাকাতরা ছত্রভঙ্গ হয়ে এক এক জন একেক দিকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে । ওই সময় গ্রামবাসী ধাওয়া করে দুই ডাকাতকে আটক করে গনপিটুনি দিয়ে হত্যা করে। জনতা ডাকাতদের পকেটে থাকা ১টি লাল রং এর একটি মোবাইল ফোন যার ব্যবহাররত সিম নাম্বার ০১৮৫৯৪৩২৩০৭ ও ০১৭৩৩৯৯০৯৩০ উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করলে পুলিশ ওই মোবাইল ফোন জব্দ করে। পরবর্তীতে উদ্ধারকৃত মোবাইল ফোনের মাধ্যমে যোগাযোগ করিলে জনৈক বিলকিছ নামে এক মহিলা মৃত অজ্ঞাত ডাকাত এর নাম রিপন (২৮) পিতা হাসান সাং যাত্রাবাড়ী ডিএমপি বলে জানায়। এ ছাড়াও ২ ডাকাত নিহত হওয়ার ঘটনায় মুছাপুর ইউনিয়নের বাটগাও এলাকার আমান মিয়ার স্ত্রী গ্রাম পুলিশ রোকেয়া বেগম বাদী হয়ে মুছাপুর ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের বালিগাও, বাটগাও, মালিবাগ, বাঙ্গালবাড়ী এলাকার অজ্ঞাত ১০০/১৫০ জনকে আসামী করে বন্দর থানায় ৩১(১)১৮ ধারা-৩০২ দঃবিঃ মামলা দায়ের করেন।
