বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরের উত্তর কুশিয়ারা এলাকার বৃদ্ধা চাঁনবানু (৫৫) নামে এক বয়োবৃদ্ধা নারী রহস্যজনত নিখোঁজ হয়েছে। গত ৫দিনেও তার সন্ধান না পাওযায় পরিবারের সদস্যরনা চিন্তিত হয়ে পড়েছে। এ ব্যাপারে তার স্বামী জব্বর মিয়া বাদী হয়ে বন্দর থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ডায়েরীতে উল্লেখ করা হয়,উত্তর কুশিয়ারা এলাকার মৃত সুরুজ্জামান মিয়ার মেয়ে চাঁনবানু। সোনারগাঁও থানার মিছিরপাড়া এলাকার জব্বর মিয়ার স্ত্রী চাঁনবানুর ৩ ছেলে ও ১ মেয়ে। ৩ ছেলে প্রবাসে, স্বামী সার ব্যবসায়ী। চাঁনবানু দরবারভক্ত। বিভিন্ন সময় দরবারে যেত। গত রোববার বিকেলে বিয়ের এক অনুষ্ঠান হতে বাড়িতে আসলেই ওই অপরিচিত মহিলার সাথে বের হয়। তার গলায়, কানে ও হাতে প্রায় ৪ ভরি ওজনের স্বর্ণালংকার ছিল বলে জিডিতে উল্লেখ করা হয়। কালো বোরকা পরিহিত মহিলার সন্ধানে পুলিশ কাজ করছে এবং নিখোঁজ ঘটনাটি রহস্যজনক বলেও থানা পুলিশ জানায়।
