বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ কারাগারে নির্মিত ‘রিজিলিয়ান্স’ নামের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ও জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র, ২০১৮ সালের মধ্যে ১০ থেকে ১৫ লাখ ডলারের পন্য রপ্তানি করা যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন বিকেএমইএ এর সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেছেন, বাণিজ্য মন্ত্রনালয়ের সহযোগীতায় সরাসরি বিদেশে পন্য রপ্তানি করা যেতে পারে। তাহলে ২০১৮ সালের মধ্যেই ছোট এই কারখানা থেকে ১০ থেকে ১৫ লাখ ডলারের পন্য রপ্তানি করা সম্ভব হবে। যেখানে ২০ শতাংশ লভ্যাংশ পাওয়া যাবে। এছাড়াও সাফ কন্ট্রাকের মাধ্যমে পন্য উৎপাদন করা যেতে পারে। এ ক্ষেত্রে বিদেশী বায়ারদের যদি বিশেষ ব্যবস্থায় কারাগারের ভেতরে কারখানা পরিদর্শনে নিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হবে তবে দেখা যাবে যে পন্যটি আমরা ১২ ডলার বিক্রি করতে পারি সেগুলো তাদের কাছে ১৪ ডলারে বিক্রি করতে পারছে। কারখানাটির আনুষ্ঠানিক উদ্বোধনের দিনেই ৯০ হাজার পিস ব্ল্যাক পলো টি-শার্টের অর্ডার দিয়েছেন তিনি। যা আগামী জানুয়ারী মাস থেকেই উৎপাদনে যাবে।
বুধবার সকাল থেকে মন্ত্রী প্রথমে নারায়ণগঞ্জ জেলা কারাগারে নির্মিত ‘রিজিলিয়ান্স’ নামের গার্মেন্ট ইন্ডাস্ট্রি ও জামদানি পণ্য উৎপাদন কেন্দ্র, ৬ তলা বিশিষ্ট সেল ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন, পরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আধুনিক মিলনায়তন উদ্বোধন ও সবশেষ সদর উপজেলার ফতুল্লায় বিসিক শিল্প নগরীতে ফায়ার সার্ভিস উদ্বোধন করা হয়। উক্ত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগের সচিব ফরিদউদ্দিন আহম্মদ চৌধুরী, কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ ইফতেখার উদ্দিন, নারায়ণগঞ্জ-৫ আসনের এমপি ও বিকেএমইএ এর সভাপতি সেলিম ওসমান, নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের এমপি গোলাম দস্তগীর গাজী, নারায়ণগঞ্জ-২ আসনের এমপি নজরুল ইসলাম বাবু, পুলিশ সুপার মঈনুল হক, র্যাব-১১ এর ক্যাম্প কমান্ডার লে. কর্ণেল কামরুল হাসান, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেল সুপার সুভাষ কুমার ঘোষ, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা এহতেশামুল হক, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি খালেদ হায়দার খান কাজল, বিকেএমইএ সহ সভাপতি(অর্থ) হুমায়ন কবির খান শিল্পী, পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, শাহাদাত হোসেন সাজনু প্রমুখ।
