বিজয় বার্তা ২৪ ডট কম
আমাদের নতুন প্রজন্মের কাছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও স্বাধীনতার প্রকৃত ইতিহাস তুলে ধরার আহবান জানিয়েছেন জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন। তিনি বলেছেন, স্বাধীনতার ইতিহাস গর্বের ইতিহাস। এই ইতিহাস বুকে ধারণ করতে না পারলে বাঙ্গালী হওয়া সম্ভব না। তাই আগামী প্রজন্ম কে দেশ ও দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব সম্পর্কে জানতে হবে ।
সোমবার (২৫ ডিসেম্বর) বিকালে সাপ্তাহিক আলোর তরী পত্রিকার ৪বছর পূর্তি ও আলোর তরী ফাউন্ডেশনের ৫ম বর্ষপূর্তিতে আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনার আয়োজন করা হয়েছে। যেখানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন তিনি।
আলোর তরী সম্পাদক ও ফাউন্ডেশনের চেয়ারম্যান এইচ এম মিকাঈল ইসলাম রাজের সভাপতিত্বে এ সময়ে টিভি উপস্থাপক এবং সিনিয়র সাংবাদিক সেলিম ওমরাও খান, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, শাহ মো: জামাল উদ্দিন মমিন, মো: মোবারক হোসেন প্রমুখ।
এ সময়ে সাংবাদিকতা এবং ছড়া-সাহিত্যদের জন্য দৈনিক সংবাদ চর্চা প্রতিকার সম্পাদক মোহাম্মদ নেয়ামত উল্লাহ, গল্প সাহিত্যের জন্য সাংবাদিক জাহাঙ্গীর ডালিম সহ ১০জন কে ব্যাক্তিগত পেশায় অবদানের জন্য সম্মাননা প্রদান করা হয়।

