বিজয় বার্তা ২৪ ডট কম
অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় এক খদ্দরসহ ২ পতিতাকে আটক করেছে বন্দর থানা পুলিশ। গত বৃহস্পতিবার রাত ৯টায় বন্দর থানার দক্ষিন কলাবাগস্থ ফাতেমা বাড়ীতে অভিযান চালিয়ে এদেরকে আটক করা হয়। আটককৃত ২ পতিতা ও এক খদ্দরকে শুক্রবার দুপুরে ২৯০ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক আনোয়ার হুসাইনসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে বন্দর কলাবাগ এলাকার দেহ ব্যবসায়ী ফাতেমার বাড়ীতে অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশ অসামাজিক কাজে লিপ্ত থাকার সময় দক্ষিন কলাবাগ এলাকার মৃত মফিজ মিয়ার স্ত্রী পতিতা ফাতেমা (৩৬) ও বন্দর কাঠপট্রি বস্তি এলাকার মৃত আইনাল মিয়ার স্ত্রী সুমি (৩৬)কে আটক করে। এবং অসামাজিক কাজে লিপ্ত থাকার অপরাধে বন্দর উপজেলার মুছাপুর এলাকার জহিরুল হকের ছেলে খদ্দর নাসির ( ৩৬)কে আটক করে। পরে আটকৃতদের ২৯০ ধারায় আদালতে প্রেরণ করেছে পুলিশ।
