বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করলেও পালিয়ে গেছে অপর মাদক ব্যবসায়ী। গত বৃহস্পতিবার সন্ধ্যায় বন্দর রুপালী আবাসিক এলাকায় ও রাতে কুড়িপাড়া বটতলা এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। এ ব্যাপারে বন্দর থানায় মাদক আইনে পৃথক ২টি মামলা রুজু করেছে। যার মামলা নং- ৪১(১২)১৭ ও ৪২(১২)১৭। থানা সূত্রে জানা গেছে, বন্দর থানার উপ-পরিদর্শক সাখাওয়াতসহ সঙ্গীয় র্ফোস বৃহস্পতিবার সন্ধ্যায় রুপালী আবাসিক এলাকাস্থ হোসেন মিয়ার বাড়ী সামনে অভিযান চালিয়ে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেটসহ সালেহনগর খালপাড়স্থ হোসেন মিয়ার বাড়ী ভাড়াটিয়া ও একই এলাকার মতিন মিয়ার ছেলে আব্দুল বাতেন হোসেন (২৫)কে গ্রেপ্তার করে। এ ছাড়াও বন্দর থানার এএসআই রাশেদুল ইসলামসহ সঙ্গীয় র্ফোস একই রাতে কুড়িপাড়া বটতলা এলাকায় অভিযান চালিয়ে ২২ পিছ ইয়াবা ট্যাবলেটসহ একই এলাকার রাজা মিয়ার ভাড়াটিয়া ও উক্ত এলাকার মৃত আব্দুল মালেক মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী লিটন (২৪)কে গ্রেপ্তার করলেও তার সহয়োগি একই এলাকার রাজা মিয়ার ছেলে শাহাজালাল (২৫) পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যায়। ধৃত ২ মাদক ব্যবসায়ীকে পৃথক ২টি মাদক মামলায় গতকাল শুক্রবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করেছে পুলিশ।
