বিজয় বার্তা ২৪ ডট কম
স্বচ্ছতা,জবাবদিহিতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করণের লক্ষে জাইকার অর্থায়নে চলমান সিটি গভার্নেন্স প্রকল্প (সিজিপি)এর আওতায় শুক্রবার বিকেল ৫টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২২নং ওয়ার্ডে উন্মুক্ত আলোচনা সভা বন্দর কেন্ত্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হয়। ২২নং ওয়ার্ড কাউন্সিলর সুলতান আহাম্মদ ভুইয়ার সভাপতিত্বে সভায় প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাইকার প্রতিনিধি মোঃ জাকির হোসেন সুজন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কর কর্মকর্তা মোঃ হান্নান মিয়া,প্রকৌশলী মোহাম্মদ হাসান,২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার,সংরক্ষিত ওয়ার্ডের নারী কাউন্সিলর শাওন অংকন,বন্দর উপজেলা মুক্কিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার কাজী নাছির ও বীরমুক্তিযোদ্ধা জব্বার সর্দার,বন্দর পৌর আওয়ামীলীগের সভাপতি এবিএম আমিরুল ইসলাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বীরমুক্তিযোদ্ধা জালালউদ্দিন জালু,শহীদ সোহরাওয়ার্দী ক্লাবের সাংগঠনিক সম্পাদক লাইক আহমেদ সিদ্দিকি বাবু,সাব্বির আহমেদ মাসুদ,বন্দর থানা শ্রমিকলীগের সহ-সাংগঠনিক সম্পাদক আবদুল জলিল সরকার,মোঃ আনোয়ার হোসেন,মোঃ পনির ভূইয়া,মাহাবুব হোসেন। জনগণের পর্বে মুক্ত আলোচনায় অংশ নেন মোহাম্মদ হোসেন জিন্নাহ,একরামুজ্জামান মোঃ কিরন মোল্লা,বন্দর থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোঃ কবির হোসেন,মোঃ শহীদ হোসেন,ম্ঃো আবদুর রহমান প্রমুখ। এতে পবিত্র কোরআন থেকে তেলোয়াত পাঠ করেন ক্বারী মোঃ মনির হোসেন,মোঃ সুমন,মোঃ মনির হোসেন। অনুষ্ঠানে বক্তারা ২২নং ওয়ার্ডের বিভিন্ন সমস্যা এবং সুবিধা অসুবিধার নানা বক্তব্য তুলে ধরেন। জবাবে সুলতান আহাম্মদ ভূইয়া বক্তাদের উন্নয়নের সুচারু ব্যাখাসহ অবশিষ্ট কাজ করার আশ্বস্ত করেন।
