বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া বলেছেন, যারা নিজেদের জীবন বাজি রেখে যুদ্ধ করে দেশ স্বাধীন করেছে তাদেরকে অবশ্যই সম্মান করতে হবে । আমি জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের দায়িত্ব পেয়ে নিজেকে ধন্য মনে করছি । মুক্তিযোদ্ধাদের আমি কতটা সম্মান করি তা বলে বোঝানো পারবো না । কারন আমার বাবা ও চাচা মুক্তিযোদ্ধা ছিলেন ।
শনিবার ( ১৬ ডিসেম্বর ) দুপুরে নারায়ণগঞ্জ ক্লাবে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের আয়োজনে ও জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিটের সহযোগিতায় মহান বিজয় দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা গুলো বলেন । রাব্বী মিয়া বলেন, একটি পরিবারে যেমনি পিতা-মাতা আলাদা করা যায় । তেমনি রাষ্ট্রের মহা নায়কদের ও আলাদা করা যায় না । যাদের মহান আত্মত্যাগের বিনিময়ে অর্জিত বাংলাদেশ তাদের কে অবশ্যই স্মরণ করতে হবে । তাদের কে নিয়ে ভেদাভেদ করা যায় না । জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাতই মার্চের ভাষণ ইউনেস্কো কর্তৃক বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ভাষন হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে এক আনন্দ রেলী আয়োজন করি । দলমত নির্বিশেষে সকল মানুষের অংশগ্রহণে উৎসব মুখর পরিবেশের মাধ্যমে আমরা তা পালন করেছি । কারন এটি আমাদের দেশের একটি গর্বের বিষয় এটিকে নিয়ে কেউ ভেদাভেদ সৃষ্টি করতে পারে না । বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ও মিশন বাস্তবায়নের মাধ্যমে একটি আধুনিক সমৃদ্ধশালী বাংলাদেশ আগামী প্রজন্মের জন্য রেখে যেতে চাই । যাতে করে তারা সুন্দর ও শান্তিপূর্ণ বসবাস করতে পারে ।
জেলা অতিরিক্ত প্রশাসক ( সার্বিক ) মোহাম্মদ আব্দুল হামিদ মিয়া’র সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এড. হোসনে আরা বাবলী, জেলা প্রশাসক মোঃ রাব্বী মিয়া, জেলা পুলিশ সুপার মঈনুল হক, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মোহাম্মদ আলী, সামিউল মিলন, সাবেক ডেপুটি কমান্ডার এড. নূরুল হুদা, আমিনুল রহমানের, সদর উপজেলার কমান্ডার শাহজাহান মিয়া জুলহাস, বন্দর থানার কমান্ডার আব্দুল লতিফ, বীর মুক্তিযোদ্ধা ফরিদা আখতার, বীর মুক্তিযোদ্ধা আব্দুর সাত্তার প্রমূখ ।
পরে জেলার শহীদ বীর মুক্তিযোদ্ধা পরিবার, যুদ্ধাহত মুক্তিযোদ্ধা ও নারায়ণগঞ্জ সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয় ।

