বিজয় বার্তা ২৪ ডট কম
লাল সবুজের পতাকা হাতে ব্যাপক আনন্দ উল্লাসের মধ্যদিয়ে সরকারি তোলারাম কলেজের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণের মাধ্যমে ৪৬ তম বিজয় দিবস উপলক্ষ্যে শহরে শোভাযাত্রা বের করেন নারায়ণগঞ্জ সরকারি তোলারাম কলেজ ।
বুধবার ( ১৩ ডিসেম্বর ) সকালে সরকারি তোলারাম কলেজের আয়োজনে কলেজ প্রাঙ্গণে থেকে ৪৬ তম বিজয় দিবস উপলক্ষ্যে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয় । এ সময় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছবিকৃত ফেস্টুন , ব্যানার নিয়ে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশ গ্ৰহণ করেন । শোভাযাত্রাটি শহরের চাষাড়া চত্বর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কলেজ প্রাঙ্গণে গিয়ে সমাপ্ত ।
এ সময় উপস্থিত ছিলেন, সরকারি তোলারাম কলেজের অধ্যক্ষ প্রফেসর মধুমিতা চক্রবর্তী, সহকারী অধ্যক্ষ জীবন কৃষ্ণ মোদক, ভাইস প্রিন্সিপাল শাহ মোঃ আমিনুল ইসলাম, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যক্ষ সোলেমান চৌধুরী, বাংলা বিভাগের অধ্যক্ষ শাহেলা বেগম, ব্যবস্থাপনা বিভাগের অধ্যক্ষ নূরুল হুদা, অর্থনীতি বিভাগের অধ্যক্ষ রেজিনা খাতুন প্রমুখ ।

