বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি)অভিযানে ১৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট সহ মাদক ব্যবসায়ীকে গ্ৰেফতার করেছে ।
রবিবার (১০ ডিসেম্বর) দুপুর ৩ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি’র এসআই মোঃ শহিদুল ইসলামের নেতৃত্বে এসআই মোঃ মোল্লা টুটুল, এসআই আসাদুজ্জামান শেখ, এএসআই বকুল মিয়া ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে সিদ্ধিরগঞ্জ মিজমিজি পাগলাবাড়ী এলাকার সাজু মিয়ার বাড়ি থেকে চট্রগ্রাম জেলা সাতকানিয়া উপজেলার ডিরডিগি গ্ৰামের মৃত আমির হোসেনের ছেলে মোঃ হেলাল ( ২২ ) কে গ্ৰেফতার করে । এ সময় তার পেটের ভিতরে থাকা (২৬) ছাব্বিশ টি ছোট ছোট পোঁটলায় মোট পঞ্চাশ (৫০) পিছ করে সর্বমোট ১৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।
গ্ৰেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা রুজু করা হয়েছে

