বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৫ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। ওই সময় পুলিশ তাদের কাছ থেকে ৬৩ পিছ ইয়াবা ট্যাবলেট ও ৩’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। গত শুক্রবার রাতে বন্দর থানার হাজীপুর হান্ডুর ব্রীজ ও কলাবাগ এবং গতকাল শনিবার সকালে দক্ষিন মুছাপুর এলাকায় পৃথক অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় বন্দর থানায় পৃথক ৩টি মামলা রুজু করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, সোনাকান্দা পানির ট্যাংকি এলাকার আলী ইসলাম মিয়ার ছেলে ইয়াবা ব্যবসায়ী ওসমান মিয়া (২০) ও মদনগঞ্জ পিএম রোড এলাকার মিজানুর রহমান মিয়ার ছেলে অপর মাদক ব্যবসায়ী তুহিন (২১)এর দখলে থেকে ৫৩ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছি। একই রাতে অপর পুলিশ বন্দর কলাবাগ এলাকার আব্দুল মজিদ বেপারী ছেলে ইয়াবা স¤্রাট শাহ আলম ওরফে কইতর শাহা আলম (৩৫)কে ১০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ ছাড়াও গতকাল শনিবারসকালে একই থানার দক্ষিন মুছাপুর এলাকার মৃত জয়নাল আবেদীন মিয়ার ছেলে গাঁজা ব্যবসায়ী আশরাফ উদ্দিন (৫৫) ও মিনারবাড়ী এলাকার একেন আলী মিয়ার ছেলে রুহুল আমিন (৪০) এর কাছ থেকে ৩’শ ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। ধৃত ৫ মাদক ব্যবসায়ীকে পৃথক ৩টি মাদক মামলায় গতকাল শনিবার দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
