বিজয় বার্তা ২৪ ডট কম
যথার্থ সম্মান ও মর্যাদার মাধ্য দিয়ে ১৯৭১ সালে ২৯ নভেম্বর পাক হানাদার বাহিনীর হাতে নিহত নারায়নগঞ্জ সদর উপজেলার বক্তাবলীর পরগনার ১৩৯ জন বীর সৈনিকদের ফুলের শ্রদ্ধাঞ্জলীর মধ্যদিয়ে স্বরন করলেন বক্তাবলীর ইউপির সর্বস্তরের জনসাধারন।
বুধবার ( ২৯ নভেম্বর ) বক্তাবলী দিবস উপলক্ষ্যে সকাল থেকে কানাইনগর সোবহানিয়া স্কুল এন্ড কলেজ মাঠে অবস্থিত বিজয়স্তম্ভে উপজেলা প্রশাসন,আওয়ামীলীগ,বিএনপি,বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠন,স্কুলের ক্ষুদে শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারন শহীদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান।
সকালের প্রথম প্রহরে নারায়নগঞ্জ সদর উপজেলার পক্ষ থেকে শহীদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনিম জেবিন বিনতে শেখ। এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. শওকত আলী , জেলা পরিষদের সদস্য জাহাঙ্গীর আলম । পরে বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম.শওকত আলীর নেতৃত্বে ইউপির সকল মেম্বারগন শহীদের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলী জানান। এ সময় উপস্থিত ছিলেন ইউপি মেম্বার মো.রাসেল চৌধুরী,হাজী মো.ওমর ফারুক,মো.আকিলউদ্দিন,আবদুল জলিল গাজী,ইউপি সচিবসহ অন্যান্য সদস্যগন।


