বিজয় বার্তা ২৪ ডট কম
নগর ভবনে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডাঃ সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে দেখা করছেন নারায়ণগঞ্জ ৫ আসনের এমপি সেলিম ওসমান। ২২ নভেম্বর বুধবার দুপুরে নগর ভবনের তৃতীয় তলার সম্মেলন কক্ষে সিটি করপোরেশনের মেয়র ও সকল কাউন্সিলরদের উপস্থিতিতে পূর্ব নিদ্ধারিত মাসিক সভা চলছিল। সভা চলাকালীন সময় দুপুর সাড়ে ১২টায় সেলিম ওসমান সম্মেলন কক্ষে উপস্থিত হন।
জানা গেছে ২৩ নভেম্বর বৃহস্পতিবার বন্দরে এমপি সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে নির্মিত স্কুলগুলোর উদ্বোধনী অনুষ্ঠানে দাওয়াত করতে মেয়র আইভীর কাছে যান সেলিম ওসমান। এই সময় তিনি সিটি করপোরেশনের সকল কাউন্সিলরবৃন্দদের সাথে নিয়ে উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য মেয়রকে অনুরোধ করেন।
এনিয়ে মোট ৩ বার সেলিম ওসমান নগর ভবনে গেলেন। প্রথম বার ২০১৪ সালের ২৬ জুন উপ নির্বাচনে জয়ের পর এরপর গত ২৩ জুলাই সিটি করপোরেশনের বাজেট অনুষ্ঠানে ও সর্বশেষ বুধবার ২২ নভেম্বর।
উল্লেখ্য ২৩ নভেম্বর বৃহস্পতিবার এমপি সেলিম ওসমানের নিজস্ব অর্থায়নে নির্মিত ৩টি স্কুলের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে আসছেন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
