বিজয় বার্তা ২৪ ডট কম
কৃষক শ্রমিক জনতালীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও জেলা কমিটির সভাপতি শফিকুল ইসলাম দেলোয়ার বলেছেন, ঘুমিয়ে থাকা ছাত্রদের জাগ্রত করতে হবে। ছাত্রদের ওপর নির্ভর করছে আগামীর বাংলাদেশ। ছাত্র আন্দোলনের মাধ্যমে দেশের সমাজ ব্যবস্থায় পরিবর্তন আনতে হবে। বর্তমান আমাদের ছাত্র সমাজ ও যুব সমাজকে ধ্বংসের মাধ্যমে দেশকে ধ্বংসের পাঁয়তারা চালছে। নেতারা তাদের সন্তানদেরকেই নেতা বানাতে মরিয়া। তারা চায়না কোন দিনমজুরের ছেলে নেতা হোক। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে দেশের শিক্ষা ব্যবস্থাও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হচ্ছে। প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে মেধাবী ছাত্রদের মেধা ধ্বংস করে দেয়া হচ্ছে। আমরা চাই প্রকৃত ছাত্রদের মাধ্যমেই ছাত্র আন্দোলন প্রতিষ্ঠা হোক। বর্তমান দেশের পরিস্থিতিতে আমাদের ছাত্র সমাজ কে ছাত্র আন্দোলনের পতাকা তলে সমবেত হতে হবে। আগামীতে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীর নেতৃত্বে একটি মাদক ও জঙ্গিবাদ মুক্ত বাংলাদেশ গড়তে চাই।
শনিবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় শহরের এক নং বাবুরাইল আমতলা এলাকায় ছাত্র আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ জেলা ছাত্র আন্দোলনের আহ্বায়ক মোঃ ইমরান হোসেন জিসান’র সভাপতিত্বে উপস্থিত ছিলেন, জেলা কৃষক শ্রমিক জনতা লীগের সহ-সভাপতি সালাহউদ্দিন আহমেদ,সাধারণ সম্পাদক আবু বকর সিদ্দিক,ফতুল্লা থানা কমিটির সভাপতি মাহবুবুর রহমান পারভেজ,বন্দর থানার সমন্বয়ক মাকসুদ এলাহী, জেলা শ্রমিক লীগের সমন্বয়ক মোঃ ইউসুফ আলী,জেলা ছাত্র আন্দোলনের সদস্য সচিব মোঃ জামান প্রমুখ ।
সভা শেষে ছাত্র আন্দোলনের ১৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়।
