বিজয় বার্তা ২৪ ডট কম
সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সভাপতি সাবেক এমপি অ্যাডভোকেট আবুল কালাম ও সাধারণ সম্পাদক এটিএম কামাল।
শনিবার সন্ধ্যায় (০৪ অক্টোবর) এক শোক বার্তায় রাষ্ট্রপতি মরহুম আব্দুর রহমান বিশ্বাসের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারবর্গ, আত্মীয়স্বজন, গুনগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তারা।
যুক্ত বিবৃতিতে অ্যাডভোকেট আবুল কালাম ও এটিএম কামাল বলেন, সাবেক রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস দেশের ক্রান্তিকালে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষার অতন্দ্র প্রহরী হিসেবে ভূমিকা পালন করেছিলেন। রাষ্ট্রপতি হিসেবে মরহুম বিশ্বাস রাষ্ট্রের সত্যিকারের অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করেছেন।
উল্লেখ্য, শুক্রবার সন্ধ্যায় অসুস্থ হয়ে পড়লে রাজধানীর একটি হাসপাতালে নেয়ার পর চিকিৎসকরা সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসকে মৃত ঘোষণা করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯১ বছর।

