বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি ও নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আনোয়ার হোসেন বলেছেন, সারা বিশ্বে নিরাপদ জায়গা হলো জেল খানা আর সেই জেলখানায় আজকের এই দিনে জাতীয় ৪নেতাকে হত্যা করা হয়েছিল। এই ঘটনা বাঙ্গালী জাতির জীবনে একটি ন্যাক্কারজনক ঘটনা ছিল।
শুক্রবার (৩নভেম্বর) বিকাল ৪টায় নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ কার্যালয়ে ৩রা নভেম্বর জেল হত্যা দিবস ও মনির ভাই স্বরনে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, একটা কথা আমাদের মনে রাখতে হবে জননেত্রী শেখ হাসিনা বেঁচে থাকলে দেশ বাঁচবে, জাতি বেঁচে থাকবে। আমরা বলি উমুক নেতা, তুমুক নেতা এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে। এই শ্লোগান না দিয়ে আমাদের বলা উচিত আমরা সবাই জননেত্রী শেখ হাসিনার সৈনিক। আমরা বলি নৌকা মার্কার প্রাথী চাই। অনেত নেতাকর্মীরা নৌকা মার্কার প্রতিক নিয়ে ঠিকমত মাঠে নামতে সাহস পায় না। আওয়ামীলীগ যদি ঐক্যবদ্ধ হয় আর আমরা কর্মীরা যদি একতাবদ্ধ হয়ে কাজ করি তাহলে কোন অপশক্তি আমাদের সামনে আসতে পারবে না। যারা ক্ষমতার অপব্যবহার করে ভূমিদস্যুতা করেন ওই ভূমিদস্যূদের সাথে আমরা নেই।
অনুষষ্ঠানে এ সময় আরো বক্তব্য রাখেন, মহানগর আওয়ামীীেগের সহ-সভাপতি রোকন উদ্দিন আহমেদ, সাধারন সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ন সাধারন সম্পাদক আহসান, সাংগঠনিক সম্পাদক এড.মাহমুদা মালা, থানা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আল মামুনসহ প্রমূখ।
অনুষ্ঠান শেষে জাতীয় ৪ নেতা ও মনির ভাইয়ের স্বরনে বিশেষ দোয়া করা হয়।
